ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চারুকলায় বর্ষা উৎসব ঘিরে প্রাণের মেলা

চারুকলায় বর্ষা  উৎসব ঘিরে  প্রাণের মেলা
×

বর্ষা ঋতু উদযাপনে ঘনঘটা শিরোনামে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নৃত্য উৎসবের আয়োজন করে অর্থি আহমেদ ড্যান্স একাডেমি। উৎসবে অংশ নেন ১৮ থেকে ৭০ বছর বয়সী শতাধিক নৃত্যশিল্পী সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০০:০৬

শিক্ষার্থী, চাকরিজীবীসহ নানা বয়সী নারী-পুরুষের পদচারণায় মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা। গতকাল শুক্রবার সকালে ছিল ঘনঘটা প্রডাকশন আয়োজিত ‘বর্ষা উৎসব’। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান ও নৃত্যনাট্য হৃদয়ে শিহরণ তোলে। 
‘বিষ্টি পড়ে টাপুরটুপুর নদেয় এল বান’ কিংবা ‘পাগলা হাওয়ার বাদল দিনে’র সুরে নৃত্যের ছন্দে দর্শক হৃদয়ে জাগে শিহরণ। উন্মুক্ত পরিবেশে আয়োজিত এই নৃত্যনাট্যে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীরা। বর্ষামঙ্গলের গান, নৃত্যসহ মনোরম নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখে।
অনুষ্ঠানের দর্শকরা জানান, যান্ত্রিক নগরের একঘেয়ে জীবনে এমন আয়োজন তাদের মনে নতুন উদ্দীপনা জাগিয়েছে। প্রকৃতি ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। 
আয়োজকরা জানান, নগরের কোলাহল থেকে ক্ষণিকের বিরতি এনে প্রকৃতির ছন্দে ফেরার চেষ্টা ছিল তাদের। বর্ষাপ্রেমী রবীন্দ্রনাথের গান, কবিতায় সাজানো পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন বর্ষার স্নিগ্ধতা। 
এই বিশেষ আয়োজনে শুধু নৃত্যনাট্যই নয়, ছিল বর্ষার আবহকে জীবন্ত করে তোলার এক শিল্পসম্মত প্রয়াস। 

আরও পড়ুন

×