ফলদ-বনজ বৃক্ষ রোপণ ও বিতরণ
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবন চত্বরে গাছের চারা রোপণ ও বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন সুহৃদরা
আব্দুর রউফ
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ০০:৩৬
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতির এক অপার সৌন্দর্যের ঋতু। ঘন কালো এবং সাদা মেঘ আর অঝোর বৃষ্টি প্রকৃতিকে নতুন রূপে সাজায়। শীতল হাওয়ার মৃদু পরশে এ সময় পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর। এ ঋতু শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং পরিবেশের প্রতি ভালোবাসা আর দায়িত্ব পালনেরও এক অনন্য সময়। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য এ সময় বৃক্ষরোপণ জরুরি। একটি গাছ মানেই একটি প্রাণের আশ্রয়।
পরিবেশ রক্ষায় সচেতনতার অংশ হিসেবে বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবন চত্বরে ১৬ জুলাই বেলা ১১টায় বৃক্ষ রোপণ করেন সুহৃদরা। বগুড়া জেলা সুহৃদের সহযোগিতায় সরকারি আজিজুল হক কলেজ ইউনিটের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ক্যাসিয়া জাভানিকা, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, চেরি/ফুরুস, সোনালু, বকুল, জাকারান্ডা, কাঞ্চন, নিম, জারুল, কাঠগোলাপ, কামরাঙা, পেয়ারা, জাম গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। শুধু বৃক্ষ রোপণ নয়, পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সুহৃদরা শিক্ষার্থীদের গাছ লাগানোর উপকারিতা ও গাছ রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান এবং প্রভাষক মোক্তাদির রহমান। এ সময় উপস্থিত ছিলেন– সমকাল বগুড়া জেলার ভারপ্রাপ্ত ব্যুরোপ্রধান এস. এম. কাওসার, রিপোর্টার শাহনেওয়াজ ইসলাম শাওন, সুহৃদ সম্পাদক আসলাম হোসাইন, কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আবদুর রউফ, সাংগঠনিক সম্পাদক সারজেল হোসেন, সুহৃদ তাজবির হোসেন, দেবাশীষ, রব্বানী ইসলাম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে ছিলেন– নাজ্জিরাতুল নাবিলা, জিন্নাত রহমান, আরুফা সানজিদা, মাইসা তাবাস্সম, এমএন শাহাদত, শুভ, মুতাসিমসহ অনেকে। কর্মসূচি শেষে জেলা সুহৃদরা কলজে ইউনিটের সঙ্গে সংক্ষিপ্ত সভায় মিলিত হন। v
সাধারণ সম্পাদক, আজিজুল হক কলেজ
- বিষয় :
- বৃক্ষরোপণ
