ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশেষ আয়োজন

পহেলা বৈশাখ
নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক

নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক

পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, বাঙালির প্রাণের উৎসব-বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ আজ শুধু একটি উৎসব নয় বরং বাঙালির ঐক্য, সংস্কৃতি ও নবজাগরণের প্রতীক। এই দিনটি আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয়, বর্তমানকে উদ্‌যাপন করতে শেখায় এবং ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখায়। শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাসহ বিশ্বজুড়ে বসবাসকারী বাঙালিরা পহেলা বৈশাখে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করেন। ফলে পহেলা বৈশাখ কেবল একটি তারিখ নয়; এটি বাঙালির সর্বজনীন লোকউৎসব, সংস্কৃতি ও পরিচয়ের এক অনন্য বহিঃপ্রকাশ।

আপডেটঃ ১৪ এপ্রিল ২০২৬ | ১৮:২৭