ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
আড়াইহাজার উপজেলার বান্টি গ্রাম। পাখির চোখে তাকালে মনে হয়, গ্রামজুড়ে যেন রঙের মেলা বসেছে। বাড়ির ছাদ, উঠান কিংবা খোলা মাঠ–যেদিকেই চোখ যায়, বাতাসে দোল খাচ্ছে রং-বেরঙের শাড়ি, ওড়না আর সালোয়ার-কামিজ। রোদে শুকাতে দেওয়া বাটিক করা এই কাপড়গুলো দেখে মনে হয় রং যেন ঢেউ
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়ার বাসিন্দা আব্দুর রশিদ। একসময় দারিদ্র্য আর সংগ্রামের দিনলিপি বোনা ছিল তাঁর জীবনে। বিয়ের এক বছরের মাথায় সন্তান এলেও সংসারে দুধ কেনার মতো টাকাও ছিল না। আশ্রয় বলতে ছিল কেবল একটি ছাপড়া টিনের ঘর। প্রায়
যখন চারদিকে চলছে অবাধে বৃক্ষনিধন, ইটভাটার কালো ধোঁয়ায় ভারী আকাশ–ঠিক সেই সময়েই সবুজের দূত হয়ে আবির্ভূত হলেন উদ্যোক্তা সাজ্জাদ শেখ। মাটির পরিবর্তে পাথরকুচি, বালু আর প্রযুক্তিকে সঙ্গী করে গড়ে তুললেন পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের কারখানা; যেখানে নেই আগুন-ধোঁয়া, মাটির ক্ষয়–আছে কেবল
চারঘাটের ‘খয়ের’ ছিল এক অনন্য নাম। ঐতিহ্য, কৃষ্টি ও শিল্প মিলেমিশে গড়ে উঠেছিল এর নিজস্ব সাম্রাজ্য। কাঁচামাল সংকট ও কৃত্রিম খয়েরের দাপটে অস্তিত্ব সংকটে পড়ে শিল্পটি। বনায়ন আর অদম্য
বগুড়ার কাটনারপাড়ার একটি ছোট্ট ওয়ার্কশপ। চারদিকে লোহা ও যন্ত্রের টুংটাং শব্দ। এখানেই জন্ম নিচ্ছে আধুনিক কৃষিযন্ত্রের দেশীয় রূপকথা। তার নায়ক গ্রামীণ উদ্ভাবক আমির হোসেন। অভিজাত
প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আছে অদম্য অনুপ্রেরণা আর সৃজনশীলতার শক্তি। একে বুকে ধারণ করেই আলোকিত কবি বাচ্চু আলী। দারিদ্র্যের কঠিন বাস্তবতা, অভাবের ক্লান্ত দিন–কিছুই তাঁকে থামাতে পারেনি।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ–সব ক্ষেত্রেই গৌরবময় ইতিহাস চট্টগ্রামের। এই বিভাগে আছে সাগরের বর্ণিল রূপ, পাহাড়ের সতেজতা। দেশের প্রধান সমুদ্রবন্দর, প্রধান পাইকারি মোকাম খাতুনগঞ্জ কিংবা পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকত এই বিভাগে।
সীমান্তঘেঁষা জনপদ টেকনাফের সাবরাং; যেখানে একসময় উন্নয়ন ছিল দূরের স্বপ্ন, সেখানে এখন বাস্তব রূপ পাচ্ছে দেশের সবচেয়ে বড় সমুদ্রভিত্তিক পর্যটন প্রকল্প ‘সাবরাং ট্যুরিজম পার্ক’। স্থানীয়ভাবে ‘জিরো পয়েন্ট’ নামে পরিচিত মনোরম সাগরতটে নীল জলরাশির তীরে বিস্তৃত হচ্ছে বহুমুখী সম্ভাবনার এই উদ্যোগ।
লক্ষ্মীপুরের রামগতির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর পাঁচটি। এর মধ্যে তিনটি চর উপজেলার মধ্যে স্বতন্ত্র অবস্থান করে নিয়েছে। চরাঞ্চলের বিস্তীর্ণ ঘাস আচ্ছাদিত ভূমিতে গড়ে উঠেছে অসংখ্য মহিষের বাথান; যেখান থেকে বছরে মিলছে প্রায় চার হাজার ৩৮০ টন দুধ। রামগতির বিখ্যাত মহিষা দই উৎপাদিত
সকাল সাড়ে ৮টা। দক্ষিণদিয়া গ্রামের ছোট্ট রায়হান হাতে জুতা, পিঠে কালো ব্যাগ ঝুলিয়ে হাঁটছে কাদা মাড়িয়ে। কাদায় পা ডোবে আবার টেনে তুলে এগিয়ে যায় সে। তবু তার চোখেমুখে কোনো অনীহা নেই–শুধু যেন এগিয়ে যাওয়ার তাড়া।
সব বাধা ডিঙিয়ে স্বপ্নের পথে ছুটছে কিশোরী রেহানা খাতুন। এই খেলোয়াড়ের কাছে পরাস্ত হয়েছে পেটের ক্ষুধা। ইস্পাত কঠিন মনোবল নিয়ে এগিয়ে চলেছে ক্রীড়াঙ্গনে।