ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মক্কার কয়েকটি ঐতিহাসিক স্থান

মক্কার কয়েকটি ঐতিহাসিক  স্থান
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:১৯

জাবালে নুর: মক্কায় কাবা শরিফের কাছেই জাবালে নুর বা হেরা পর্বত। এ পর্বতে ওঠানামা বেশ কঠিন। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) নিয়মিত এ পর্বতে ওঠানামা করতেন।

জাবালে রহমত : আরাফাতে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাবালে রহমতের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

নামিরাহ মসজিদ: হজের দিন আরাফাতে নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হয়। মসজিদটিতে ছয়টি মিনার, তিনটি গম্বুজ এবং ১০টি প্রধান প্রবেশপথ আছে।

জান্নাতুল মা’আলা: জান্নাতুল মা’আলা মসজিদুল হারামের পূর্ব দিকে অবস্থিত। মক্কার বিখ্যাত কবরস্থান। এখানে আছে বিবি খাদিজা (রা.)-এর কবর।

মসজিদে জিন: জান্নাতুল মা’আলা কবরস্থানের কাছেই মসজিদে জিন। সহিহ হাদিস থেকে জানা যায়, জিনরা এখানে হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে একাধিকবার এসেছেন।

মক্কা জাদুঘর : মক্কা উম্মুল জুদ এলাকায় কাবার গিলাফ তৈরির কারখানা। তার পাশে দুই মসজিদে ব্যবহৃত পুরোনো জিনিসপত্র দেখার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন

×