ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইংল্যান্ডের বিমান ধরার আগেই করোনা আক্রান্ত অশ্বিন

ইংল্যান্ডের বিমান ধরার আগেই করোনা আক্রান্ত অশ্বিন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২২ | ০২:০৬ | আপডেট: ২১ জুন ২০২২ | ০২:০৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। যে কারণে গত ১৬ জুন দলের সঙ্গে ইংল্যান্ডের বিমানে চড়া হয়নি তার। অশ্বিনকে ছাড়াই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংল্যান্ড চলে গিয়েছে ভারতীয় দল। তবে ভারতীয় দলের আশা, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী এজবাস্টন টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন এই স্পিনার।

আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে ভারত ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে চলে যাবে ভারত। সেখানে গত বছর করোনাবিধির কারণে স্থগিত হওয়া এজবাস্টন টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর ইংলিশদের বিপক্ষে আরও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। সেই লক্ষ্যে ১৬ জুন ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে ভারত। লম্বা সফরের আগে সেখানে বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয়দের।

সফরের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গী হতে পারেননি অশ্বিন। সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, 'সফরের আগে করোনায় আক্রান্ত হওয়ায় অশ্বিন স্কোয়াডের সঙ্গে যুক্তরাজ্যে যেতে পারেননি। কিন্তু আমরা আশা করছি, আগামী ১ জুলাই টেস্ট শুরু হওয়ার আগে তিনি সেরে উঠবেন। তবে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সম্ভবত তার খেলা হবে না।'

এজবাস্টন টেস্ট অবশ্য ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজটি স্থগিত হওয়ার আগে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। তাই সিরিজের শেষ ম্যাচটি ড্র কিংবা জিততে পারলেই সিরিজ জয়ের স্বাদ পাবে ভারতীয়রা।

আরও পড়ুন

×