ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘বাংলাদেশে যাচ্ছি’, বিপিএলকে বার্তা দিলেন আমির

‘বাংলাদেশে যাচ্ছি’, বিপিএলকে বার্তা দিলেন আমির
×

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ১১:৩০ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ১১:৩৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাজনা বেজে গেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন। ৬ জানুয়ারি মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় টি-২০ এই লিগ। নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির খেলার সূচি অনুযায়ী বিদেশি খেলোয়াড়রা আসতে শুরু করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার পোস্টে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির জানিয়েছেন, তিনি বিপিএলে অংশ নিতে বাংলাদেশে আসছেন। বোর্ডের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে অবসর নেওয়া এই বাঁ-হাতি পেসার সোমবার একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বিপিএল-২০২৩ আসরে অংশ নিতে বাংলাদেশ যাচ্ছি।’ 

এবারের বিপিএলে আমির খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তার দলে আছেন বাংলাদেশের কিংবদন্তি খেলোয়াড় মাশরাফি মর্তুজা। তিনি সিলেটের নেতৃত্বে থাকতে পারেন। এছাড়া পাকিস্তানের মোহাম্মদ হ্যারিস খেলবেন সিলেটের হয়ে। মুশফিকুর রহিম ও নাজমুল শান্তও খেলবেন ওই ফ্র্যাঞ্চাইজিতে। 

আমিরের টুইটার থেকে নেওয়া ছবি

মাঝারি মানের বেশ কিছু ভালো ক্রিকেটার সাইন করিয়েছে সিলেট। দলটিতে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। গত বিপিএলে বরিশালে ছিলেন তিনি। একেবারে খারাপ করেননি। ইংল্যান্ডের টম মুরস ও আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাঈব আছেন তাদের দলে। শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা, জিম্বাবুয়ের রায়ান বার্লও ধারাবাহিক পারফরমার।  

সিলেট স্ট্রাইকার্সের দল: সরাসরি চুক্তি: মাশরাফি মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা) রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা) ও কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস)। 

ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরস (ইংল্যান্ড), গুলবাদিন নাইব (আফগানিস্তান), জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফউল্লাহ ও তানজিম হাসান সাকিব।

আরও পড়ুন

×