ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনাভাইরাস: স্বেচ্ছায় কোয়ারেন্টিনে রোনালদো

করোনাভাইরাস: স্বেচ্ছায় কোয়ারেন্টিনে রোনালদো
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০৫:২৩ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ০৫:৩০

সম্প্রতি পৃথিবীর অন্যতম শীর্ষ ক্লাব জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েল রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতালির ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এ খবরটি নিশ্চিত করে। আর তার পর থেকেই স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার মধ্যে তার সতীর্থরা। সে দুশ্চিন্তা থেকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। খবর বিবিসির 

বর্তমানে জন্মভূমি মাদেইরাতে অবস্থান করছেন ৩৫ বছর বয়সী এই পর্তুগীজ তারকা। এই মুহূর্তে তুরিনে তিনি ফিরছেন না বলেই জানিয়েছে তার ক্লাব জুভেন্টাস। পর্তুগালের শীর্ষ দুই গণমাধ্যম কুয়োতিদিয়ানো স্পোর্তিভো ও অ্যাবোলা রোনালদোর কোয়ারেন্টাইনে যাওয়ার সংবাদ ব্যাপক ফলাও করে প্রকাশ করেছে। এছাড়া এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, 'ক্রিস্তিয়ানো রোনালদো অনুশীলনে ফিরছেন না এবং বর্তমান শারীরিক অবস্থা যাচাই করতে মাদেইরাতে অবস্থান করছেন।'

মূলত রুগানির করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ইন্টার মিলানের সঙ্গে 'ক্লোজ ডোর' ম্যাচের পর দিন তার মা ডোলোরেস আভেইরোর সঙ্গে দেখা করতে মাদেইরাতে গিয়েছিলেন রোনালদো। চলতি মাসের শুরুতে স্ট্রোক করেছিল তার। তাই সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো তাকে দেখা যান এ পর্তুগিজ তারকা। এর আগে বোনের জন্মদিনেও সেখানে যান তিনি।

দ্বিতীয় দফায় মাদেইরাতে যাওয়ার পরই জানতে পারেন ইতালিয়ান ন্যাশনাল অলিম্পিক কমিটি (সিওএনআই) সিরি'আ সহ সব ধরণের খেলা স্থগিত রেখেছে। আর এরপর বুধবারেই জানতে পারেন তার সতীর্থ রুগানিও আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। ইন্টারের বিপক্ষে ম্যাচ জয়ের পর তার সঙ্গে উদযাপনও করেছেন রোনালদো। আরেক সতীর্থ মিরালেম পিয়ানেজ তার একটি ছবি সামাজিক মাধ্যমেও দিয়েছিলেন।

সেখানে দেখা যায় রুগানি এক সতীর্থকে জড়িয়ে ধরে জয় উদযাপন করছেন। সে সময় রোনালদো অবশ্য এক পাশে বসে উদযাপন করছিলেন। জানা গেছে সে সময় সবাই রুগানির সংস্পর্শে এসেছিলেন। তাই সবাইকেই কোয়ারেন্টাইনে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সে ম্যাচে রুগানিকে মাঠে নামানোয় আশঙ্কা কিছুটা কম রয়েছে।

আরও পড়ুন

×