ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ফুটবলের নেশা ধরলে মেসি-রোনালদো বেলারুশ যেতে পারেন

ফুটবলের নেশা ধরলে মেসি-রোনালদো বেলারুশ যেতে পারেন
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৭:০৬ | আপডেট: ২৪ মার্চ ২০২০ | ০৮:১১

করেনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। থমকে গেছে ক্রীড়াঙ্গন। ইউরো-কোপা আমেরিকা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়া সময়ের অপেক্ষা মাত্র। স্থগিত আছে ইউরোপের শীর্ষ সব লিগ।

এর মধ্যে বেলারুশে চলছে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল। সাবেক বার্সেলোনা এবং আর্সেনাল ফুটবলার আলেক্সজান্ডার হালেব তাই দেশটির প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, হয়তো ফুটবল খেলতে এবার মেসি-রোনালদো চলে আসবেন বেলারুশে।

হালেব নিজে করোনার প্রাদুর্ভাব কতোটা ভয়াবহ সেটা অনুধাবন করছেন। কিন্তু দেশটির প্রধানমন্ত্রীর অ্যালেক্সজান্ডার লুকাসেনকোর সেদিকে কর্ণপাত নেই। তিনি জানিয়ে দিয়েছেন, বেলারুশে ফুটবল বাতিল করার মতো পরিস্থিতি হয়নি। আর তাই দেশটিতে চলছে শীর্ষ পর্যায়ের ফুটবল। মঙ্গলবারও সেখানে ম্যাচ হওয়ার কথা আছে।

পরিবার-পরিজন এবং দেশের মানুষের নিরাপত্তা নিয়ে তাই শঙ্কিত হালবে। সাবেক এই ফুটবলার দি সানকে বলেন, ‘এখন বিশ্ব বেলারুশিয়ান লিগের দিকে তাকিয়ে আছে। সকলের উচিত টেলিভিশন খুলে আমাদের দেশের লিগ দেখা। যখন ন্যাশনাল হকি লিগ বন্ধ হয়ে যায় আমাদের খেলোয়াড়রা যান রাশিয়ায় হকি খেলতে। সম্ভবত এবার মেসি-রোনালদো ফুটবল খেলতে বেলরুশ আসবে। আসবে না?

হালেব ঠাট্টা করে বলেন, ‘বেলারুশবাসীর এবার অন্তত একটু খুশি হওয়া উচিত। ইউরোপের একমাত্র জায়গা বেলারুশ যেখানে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল হচ্ছে।’

এর আগে বেলারুশের প্রধানমন্ত্রী করোনা নিয়ে বলেন, ‘এখানকার মানুষ ট্রাক্টর চালাচ্ছে। তারা করোনা নিয়ে একদমই ভাবছে না। বেলারুশে ট্রাক্টরের চাপায় সব করোনা মারা যাবে।’ দেশটির প্রধানমন্ত্রী অবশ্য আগে থেকে বেশ সমালোচিত। তার কাজ কর্মের জন্য এর আগে জার্মান পরারাষ্ট্রমন্ত্রী তাকে ইউরোপের শেষ একনায়ক বলে অ্যাখ্যা দেন।

আরও পড়ুন

×