ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নকআউটের ফাঁড়া কাটবে মার্কিনদের?

নকআউটের ফাঁড়া কাটবে মার্কিনদের?
×

বসনিয়ার বিপক্ষে মার্কিনদের অনুশীলন। ছবি: এপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২০:০৮ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ২০:১০

ফাঁড়া কাটিয়েছে বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকো। ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বের কোন ম্যাচে জয় পেয়েছে সর্বাধিক তিনবার বিশ্বকাপ আয়োজন করা দেশটি।

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। স্টার্স অ্যান্ড স্ট্রাইপস দলের সঙ্গে ড্রাগনদের লড়াইটি হবে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে। 

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র দারুণ ফুটবল খেলেছে। লিভারপুলের সাবেক জার্মান কোচ জার্গেন ক্লপ দলটির খেলায় মুগ্ধ হয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিহাসের সেরা ছন্দে আছে। শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে ওই হিসেবে সহজ প্রতিপক্ষ পেয়েছে তারা। খেলবে ‘বি’ গ্রুপ থেকে এক জয় ও এক ড্র’য় তৃতীয় দল হিসেবে নকআউটে আসা বসনিয়ার বিপক্ষে।

প্রতিপক্ষ সহজ পেলেও বিশ্বকাপে নকআউট পর্বে মার্কিনদের ইতিহাস ভালো নয়। গত দুই যুগে টুর্নামেন্টের নকআউট পর্ব পেরোতে পারেনি তারা। ইউরোপের দলের বিপক্ষেও রেকর্ড খারাপ। উয়েফা অঞ্চলের প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ ১৩ ম্যাচে জয় পায়নি ক্রিস্টিয়ান পুলিসিকরা। 

তবে বসনিয়াকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী সাবেক টটেনহ্যাম ও পিএসজির আর্জেন্টাই কোচ মাউরিসিও পচেত্তিনো, ‘আমরা আগের চেয়ে এখন ভালো দল। পরের ম্যাচেই (বসনিয়ার বিপক্ষে) যেটা আমরা দেখাতে পারবো।’ বসনিয়ার কোচ সেরগেজ বার্বারেজও বলেছেন, তারা বেশ নির্ভার, ‘নকআউট পর্বের ম্যাচগুলো আমাদের জন্য বোনাস। যে কোনো দলের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস আমাদের আছে।’ 

আরও পড়ুন

×