ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন
×

কে. এম. আওলাদ হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২১:৩৭ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ২১:৩৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে. এম. আওলাদ হোসেন। তিনি ২০২৬ সালের ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন।

২০২১ সালে তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে যোগ দেন। ব্যাংকটির যাত্রার শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কে. এম. আওলাদ হোসেন ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি চীফ বিজনেস অফিসার, চীফ অপারেটিং অফিসার, হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন। তিনি কর্মজীবন শুরু করেন অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে।

দীর্ঘ ৩৩ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং কেন্দ্রীয় কার্যক্রমের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন।

শিক্ষাজীবনে আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×