ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রোনালদোকে অপছন্দ করেন দিবালারা!

রোনালদোকে অপছন্দ করেন দিবালারা!
×

ছবি: ইভেনিং স্টান্ডার্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৫:১১

সারা বিশ্বে অগণিত ভক্ত রোনালদোর। তবে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় রোনালদোর কোন ভক্ত নেই। সেখানকার সবাই রোনালদোকে অপছন্দ করেন। কথাটা জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে জানিয়েছেন তার আর্জেন্টাইন জুভেন্টাস সতীর্থ পাউলো দিবালা।

কারণটা যে মেসি সেটি বুঝতে বাকি থাকার কথা নয়। বর্তমান সময়ের সেরা ফুটবলারকে কে এই প্রশ্ন মেসি-রোনালদোকে নিয়ে যতটা উঠেছে অন্য কাউকে নিয়ে ওঠেনি। অনেকে এই প্রশ্নের তিক্ত উত্তর দিয়েছেন। সেটা কখনো মেসির কখনো রোনালদোর পক্ষে গেছে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যুদ্ধ সেরার প্রশ্নের স্থায়ীত্ব বাড়িয়েছে। সেরার প্রশ্ন নিয়ে জলও ঘোলা হয়েছে। ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিলেও আর্জেন্টিনায় রোনালদোর ভক্ত তৈরি হয়নি।

পাউলো দিবালা বিষয়টি রোনালদোকে জানিয়েছেন, “আমি রোনালদোকে বলেছি, ‘আর্জেন্টিনার লোক তোমাকে অপছন্দ করে।  তোমার ফিগার, তোমার হাঁটার ধরণ সবকিছু নিয়ে সেখানে হাঁসি-ঠাট্টা হয়। তবে সত্য হচ্ছে রোনালদো আমাকে বিস্মিত করেছে। তাকে কাছ থেকে যখন দেখলাম, সম্পূর্ণ ভিন্ন এক মানুষ।”

পাউরো দিবালা অল্প সংখ্যক তারকাদের একজন যিনি মেসির সঙ্গেও খেলেছেন আবার রোনালদোর সঙ্গেও খেলেছেন। তবে মেসির সঙ্গে লেখা কিছুটা কঠিন বলে বছর খানেক আগে উল্লেখ করেন দিবালা। কারণ দু’জনই একই পজিশনে খেলেন। তবে অনেকে এটা ভিন্ন অর্থে নেন। দিবালা জানান, মেসির সঙ্গে অনেকবার তার জাতীয় দলের কৌশল নিয়ে আলাপ হয়েছে। দু’জনে কিভাবে এক সঙ্গে খেলা যায় তা নিয়ে আলাপ করেছেন তারা। তিনি কখনো সতীর্থের সমালোচনা করেন না বলেও উল্লেখ করেন এই ফরোয়ার্ড।

মেসির ছায়ায় পড়ে থাকা বড় তারকাদের অন্যতম পাউলো দিবালা। শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকলেও খেলার তেমন সুযোগ মেলেনি তার। আবার ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকায়ও বেঞ্চ গরম করতে হয়েছে জুভেন্টাসের অন্যতম সেরা তারকা দিবালার। কিন্তু কোচের ওপর তিনি বিরক্ত নন বলে উল্লেখ করেন দিবালা, ‘বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকায় আমি খেলার খুব বেশি সুযোগ পায়নি। কিন্তু আমি কোচকে সম্মান করি। কারণ আর্জেন্টিনা দলে থাকাও সম্মানের।

আরও পড়ুন

×