ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

৪৬ রানে শেষ ইংল্যান্ডের ৬ উইকেট, অজিদের লিড

৪৬ রানে শেষ ইংল্যান্ডের ৬ উইকেট, অজিদের লিড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৩ | ১২:২৮ | আপডেট: ৩০ জুন ২০২৩ | ১২:২৮

তৃতীয় দিনেও বাজবলে আস্থা রেখেছিল স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ম্যাচে এই কৌশলে ব্যর্থ হয়ে দ্বিতীয় ম্যাচেও খেই হারিয়েছে স্টোকসের দল। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অজিদের ৪১৬ রানের জবাবে ৩২৫ রানে অলআউট হয় ইংলিশরা। ফলে ৯১ রানের লিড পেল অস্ট্রেলিয়া।

লর্ডস টেস্টে ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। কিন্তু তৃতীয় দিনের সকালে পাল্টে গেলো চিত্র। ইংলিশরা শেষ ৬ উইকেট হারালো মাত্র ৪৬ রানে। এর মধ্যে ১৪ রানে হারিয়েছে শেষ ৪টি উইকেট। 

এদিন হ্যারি ব্রুকের পঞ্চাশ ছাড়া কেউই বড় রান করতে পারেননি। বেন স্টোকস ১৭ রান, জনি বেয়ারস্টো ১৬ রান ছাড়া কেউই সেভাবে ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেনি। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক তিন উইকেট শিকার করার পাশাপাশি জোশ হ্যাজেলউড ২টি ও ট্র্যাভিস হেড ২টি উইকেট নিয়েছিলেন। ইনিংসের শেষ উইকেটটি নিয়েছিলেন প্যাট কামিন্স।  

ইংলিশদের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান বেন ডাকেটের। আগের দিন মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন তিনি। ১৩৪ বলে করেন ৯৮ রান। অজিদের পক্ষে প্রথম ইনিংসে সবচেয়ে সফল মিচেল স্টার্ক। সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজলউড ও ট্রাভিস হেড।

আরও পড়ুন

×