ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পাকুয়েতার জন্য নতুন বিড ম্যানসিটির

পাকুয়েতার জন্য নতুন বিড ম্যানসিটির
×

ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১৬:১২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ১৬:১২

ওয়েস্ট হ্যামে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে দলে নিতে চায় ম্যানচেস্টার সিটি। বাঁ-পায়ের ২৫ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার পাকুয়েতাও পেপ গাদিওলার দলে খেলতে আগ্রহী। 

কিন্তু সমস্যা বেধেছে অর্থ নিয়ে। গত মৌসুমের শুরুতে পাকুয়েতাকে ফ্রান্স ক্লাব লিঁও থেকে দলে ভেড়ায় ওয়েস্ট হ্যাম। তারা এই মিডফিল্ডারকে ছাড়তে চায় না। 

পাকুয়েতার জন্য প্রথমে ৭০ মিলিয়ন পাউন্ডের বিড ধরেছিল ম্যানচেস্টার সিটি। ওই প্রস্তাবে নাকচ করে দিয়েছে ওয়েস্ট হ্যাম। এরপর পিছিয়ে এসেছিল গত মৌসুমে ট্রেবল জেতা ম্যানসিটি। 

সংবাদ মাধ্যমের গুঞ্জন, পাকুয়েতার জন্য নতুন বিড প্রস্তুত করছে ম্যানসিটি। ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, সিটিজেনরা নতুন প্রস্তাব দেবে এটা শতভাগ নিশ্চিত। 

তবে নতুন বিডে কেমন অর্থের প্রস্তাব থাকবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। ৭০ মিলিয়নের সঙ্গে পাঁচ মিলিয়ন ইউরো যুক্ত করতে পারে ম্যানসিটি। সঙ্গে দিতে পারে পারফরম্যান্স বোনাসের প্রস্তাব। 

পাকুয়েতা ব্রাজিলের হয়ে ৪২ ম্যাচে ৯ গোল করেছেন। ফ্লামেঙ্গো থেকে ওঠা এই মিডফিল্ডার এসি মিলানে এক মৌসুম খেললেও সেরাটা দিতে পারেননি। পরের দুই মৌসুম লিঁও’তে ৮০ ম্যাচে ২১ গোল করেছেন তিনি। ওয়েস্ট হ্যামে ৫১ ম্যাচে মাত্র ৫ গোল তার।

আরও পড়ুন

×