ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গোল করে বুন্দেসলিগা অভিষেক রাঙালেন কেইন

গোল করে বুন্দেসলিগা অভিষেক রাঙালেন কেইন
×
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ০৭:২১ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ০৭:২১

বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে হ্যারি কেইনের অভিষেকটা সুখকর ছিল না। জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের কাছে ৩-০ গোলে হেরে যেতে হয়েছিলো বায়ার্নকে। তবে, জার্মান বুন্দেসলিগার প্রথম ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ৪-০ গোলের দারুণ এক জয় পেয়েছে জার্মান জায়ান্টরা। যেখানে নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেইন। এটি বুন্দেসলিগার হয়ে কেইনের অভিষেক ম্যাচও।

ম্যাচের ৪ মিনিটে ফরোয়ার্ড সানেকে দিয়ে গোল করান বুন্দেসলিগায় অভিষিক্ত স্ট্রাইকার হ্যারি কেইন। বিরতির আগে আর কোনো গোল পায়নি বায়ার্ন। দ্বিতীয়ার্ধের কেইনের গোলের দেখা মেলে। খেলার ৭৪ মিনিটে আলফোনসো ডেভিসের থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ স্ট্রাইকার। তাতে লিগের অভিষিক্ত ম্যাচেই অ্যাসিস্টের পাশাপাশি গোলেরও দেখা পেয়ে যান হ্যারি কেইন। লেরয় সানে আরও একটি গোল করেন ৯০তম মিনিটে। বায়ার্নের হয়ে ম্যাথিস টেল গোল করেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে।

ম্যাচ শেষে হ্যারি কেইন বলেন, 'ম্যাচে দুর্দান্ত একটি সমন্বয় ছিল আমাদের মধ্যে। দারুণ একটি দল হিসেবে খেলেছি আমরা। অবশ্যই, এখানে এসেছি তো মাত্র এক সপ্তাহ হলো। তবে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে আমি খুব উজ্জ্বীবিত হয়ে আছি।'

এদিকে, বুন্দেসলিগায় অভিষেকেই গোল করার মধ্য দিয়ে একটি রেকর্ড গড়লেন কেইন। দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে বুন্দেসলিগায় অভিষেকেই গোল করলেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছিলেন রেইস নেলসন।

আরও পড়ুন

×