তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন
তাসকিন আহমেদ - ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ০০:২০ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ০০:২০
তাসকিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন।
তৃতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া তাসকিন তার পোস্টে লিখেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।
২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।
গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি।
