ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ক্লোজ ডোরে হলেও ক্রিকেটের ফেরা চান রয়

ক্লোজ ডোরে হলেও ক্রিকেটের ফেরা চান রয়
×

ছবি: উইজডেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ০৪ মে ২০২০ | ০৪:০৮

ক'দিন আগে পাকিস্তান সুপার লিগে খেলতে যান তিনি। সেখানে ক্লোজ ডোরে খেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন গণমাধ্যমের সঙ্গে। হয়তো পরিবেশটা পুরোপুরি ভিন্ন। নেই কোনো দর্শক। একেবারে নিরিবিলি। তবে এই স্বাদও খারাপ নয়। সেজন্য ক্লোজ ডোরে হলেও ক্রিকেটের ফেরাটা চান জেসন রয়।

'আপনি যখন ব্যাটিং করতে নামবেন। অন্য পাশ থেকে বোলার বল করবে, তখন তো একটা আলাদা উচ্ছ্বাস থাকে। সেটা আপনি পাবেন না। পুরোই ম্যাড়ম্যাড়ে একটা পরিবেশ। নিস্তব্ধ থাকবে। মাঝেমধ্যে ফিল্ডারদের দু-একটা কথা শুনবেন। কিন্তু এক কথায় বললে, এটা পুরোই ভৌতিক একটা পরিবেশ। তারপরও আমি বলব, এর মাঝেও একটা আলাদা সৌন্দর্য লুকিয়ে।

যদি ক্রিকেটে ফিরতেই হয়, আমি মনে করি ক্লোজ ডোরে হলেও মন্দ নয়।' গত মার্চ থেকে ক্রিকেট বন্ধ। করোনার প্রভাবে বিশ্বের কোথাও হচ্ছে না কোনো পেশাদার টুর্নামেন্ট। স্থগিত হয়ে গেছে একাধিক সিরিজও। এমন পরিস্থিতিতে ক্রিকেটার ব্যাকুল মাঠে ফেরার জন্য। রয়ও তার ব্যতিক্রম নন। করোনার দাপট না কমলে হয়তো এই পথেই হাঁটতে হবে আইসিসিকে। আগের মতো না হোক, সীমিত পরিসরে কিছু নিয়মের বেড়াজালে আবারও ফিরবে মাঠে ক্রিকেট। সে আশায় এই ইংলিশ তারকাও।

আরও পড়ুন

×