ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

‘ধোনির সমর্থন পেয়েছে বিরাট, আমার সে সৌভাগ্য হয়নি’

‘ধোনির সমর্থন পেয়েছে বিরাট, আমার সে সৌভাগ্য হয়নি’
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৭:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতের তারকা ব্যাটসম্যান এবং অধিনায়ক বিরাট কোহলি বেশি প্রতিভাবান না-কি বাবর আজম। টেকনিক বেশি নিঁখুত কার। বিরাটের না-কি পাকিস্তানের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক বাবরের। এই প্রশ্নটা আগে উঠতো আহমেদ শেহজাদকে নিয়ে। বিরাটের সঙ্গে ক্যারিয়ারের ‍শুরুতে তুলনা চলতো তার। কিন্তু পাকিস্তানের এই ওপেনার সময়ের সঙ্গে  যেন হারিয়ে গেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে তাদের দু’জনেই পথ চলা শুরু প্রায় একই সঙ্গে।  শুরুর দিকে বিরাট কোহালির চেয়ে আহমেদ শেহজাদের পারফরম্যান্স ভালো ছিল বলতে হবে। ১৩ টেস্টে শেহজাদ তিন সেঞ্চুরিতে ৯৮২ রান করেছিলেন। গড় ৪০। কোহালি সেখানে করেছিলেন ৭৮৮ রান। ওয়ানডে-টি-২০ তেও দারুণ একটা সময় কাটিয়েছেন শেহজাদ।

কিন্তু কোহলির সঙ্গে আর প্রতিযোগিতা করে পারেননি। কোহলি দিন-দিন উঁচু থেকে আরও উঁচুতে উঠেছেন। আর অবনমন হয়েছে শেহজাদের।কিন্তু পাকিস্তান ওপেনার বলছেন অন্য কথা। খারাপ সময়ে তাকে সমর্থন দেওয়ার মতো কেউ ছিল না বলেই হারিয়ে গেছেন তিনি।

শেহজাদ বলেন, ‘আমরা দুই খেলোয়াড়ের তুলনা করি তাদের সম্পর্কে ভালো করে না জেনে। যেকোন খেলোয়াড়ের সাফল্যের পেছনে বোর্ড, অধিনায়কের সমর্থন লাগে। তাতে সেই খেলোয়াড় আত্মবিশ্বাস পায়।’

শেহজাদের মতে, তিনি বোর্ড কিংবা অধিনায়কের থেকে সমর্থন পাননি। কিন্তু বিরাট কোহালি সবসময় ধোনিকে পাশে পেয়েছেন। কোহালি তাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। শেহজাদ তার ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন ইউনূস খানের অধীনে। শেষ ওয়ানডে খেলেন ২০১৭ সালে সরফরাজের অধীনে। তার টেস্ট অভিষেক হয় মিসবাহ উল হকের অধীনে।

শেহজাদ  বলেন, ‘কোহালি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন, বাবর আজমরা খুব ভাগ্যবান। কোহালি তো বহুবার বলেছে, অনেক সিরিজেই ও বাদ পড়তে পারত। কিন্তু এমএস ধোনি তার ওপর আস্থা দেখিয়েছেন। একই কথা রোহিতের জন্যও ঠিক।’

আরও পড়ুন

×