ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

পরাগকে পরবর্তী ধোনি বলছেন উথাপ্পা

পরাগকে পরবর্তী ধোনি বলছেন উথাপ্পা
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

আরেকটি বিশ্বকাপ যখন আসন্ন তখন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দেশটির ক্রিকেট ভক্তরা ধোনি চিন্তায় মগ্ন। যদিও অক্টোবরের অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ নিয়ে শঙ্কা আছে। তারপরও যদি আসর বসে এমএস ধোনি খেলতে পারবেন কি-না। তার বিকল্প কে হবে এ নিয়ে পাওয়া যাচ্ছে নানান মত।

অনেকে বলছেন, উইকেটের পেছনে ঋষভ পান্ত তার জায়গা দখল করবেন। কারো মতে সানজু স্যামসন নেবেন তার জায়গা। গৌতম গম্ভীর যেমন বলেছেন, কেএল রাহুল হতে পারেন ধোনির যোগ্য উত্তরসূরি। তবে উইকেটের পেছনের ধোনিকে পাওয়া যাবে না রাহুলের মধ্যে। কিন্তু উইকেটরক্ষকের বাইরেও থেকে যায় আরেকটি প্রশ্ন। ধোনির মতো ফিনিশার হবেন কে?

ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রবিন উথাপ্পা তাই ফিনিশার হিসেব ঋষভ পান্ত, কেএল রাহুল কিংবা স্যামসনে নয় ধোনির ছায়া দেখছেন ১৮ বছর বসয়ী এক তরুণে। তার মতে, অনূর্ধ্ব-১৯ দলের রায়ান পরাগ হবেন পরবর্তী ধোনি।

উথাপ্পা বলেন, ‘যে তরুণে আমি উচ্ছ্বসিত সে হলো রায়ান পরাগ। তাকে নিয়ে আমি খুবই আশাবাদী। তাকে দেখে আমার মনে হয়েছে, যদি পরিচর্যা করা যায়, ঠিকঠাক দেখে রাখা যায় অনেকদিন ভারতের জাতীয় দলকে সার্ভিস দেবে। সেই ধোনির সমাধান হতে পারে।’

আসামের এই তরুণ এরই মধ্যে আইপিএল খেলে ফেলেছেন এবং সবচেয়ে কম বয়সী হিসেবে ফিফটিও করেছেন। পরাগের প্রশংসা করে তাই রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, ‘সে সত্যিই অসাধারণ। তাকে নেটে দেখে মনে হয়েছিল যেন আগে থেকেই সে এখানে খেলছে। তার দারুণ ভবিষ্যত দেখি আমি।’

আরও পড়ুন

×