ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাকার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হলিউড অভিনেত্রী

সাকার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হলিউড অভিনেত্রী
×
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫ | ১৭:১৫

হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে দীর্ঘদিন ধরেই লন্ডনের ক্লাব আর্সেনালের একজন বড় ভক্ত। তাই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বুকায়ো সাকা চোট কাটিয়ে মাঠে ফিরলে তা উদযাপন করতে ভুল করেননি তিনি। সাকার প্রত্যাবর্তন উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন এই অস্কারজয়ী তারকা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে আর্সেনালের জার্সি পরে হাজির হন অ্যান হ্যাথাওয়ে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক #৭’, যা আর্সেনালের জার্সি নম্বর ৭ পরিহিত বুকায়ো সাকার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে।

এর আগেও আর্সেনালের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন অ্যান হ্যাথাওয়ে। লিয়ান্দ্রো ট্রোসারের করা এক গোল উদযাপনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। পরে ট্রোসারও এক ভিডিও বার্তায় হ্যাথাওয়েকে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anne Hathaway (@annehathaway)

ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন বুকায়ো সাকা। বদলি খেলোয়াড় হিসেবে নামার মাত্র ৭ মিনিট পরেই গোল করেন তিনি। তার এই গোলেই ফুলহামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় আর্সেনাল।

এই জয়ের পরও প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানেই রয়েছে আর্সেনাল। তবে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ৯ পয়েন্টের ব্যবধান রয়েছে, এবং লিভারপুলের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। ফলে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে মিকেল আর্তেতার দল।

আরও পড়ুন

×