ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

'সালাহ চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর'

'সালাহ চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর'
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৭:১৪

গেল মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ এবং চলতি মৌসুমের লিগ শিরোপা জয়ের অন্যতম কারিগর মিশরের তারকা উইঙ্গার মোহামেদ সালাহ। কিন্তু তাকে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের পর চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর বলেছেন লিভারপুলের সাবেক মিডফিল্ডার গ্রায়েম সাওনেস।

ব্রাইটনের বিপক্ষে বুধবার রাতের ম্যাচে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে অলরেডসরা। ওই ম্যাচে জোড়া গোল করেন সালাহ। আরেকবার গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হয়ে ওঠেছেন। সালাহ ওই বুটের জন্যই কি-না দ্বিতীয়ার্ধে সুযোগ পাওয়া আটটি বল গোলে শট নিয়েছেন। ম্যাচের ৭৬ মিনিটে তিনি দ্বিতীয় গোল পাওয়ার পরে চেষ্টা করেছেন হ্যাটট্রিক করতে।

এটাকেই চরম স্বার্থপর মনে হয়েছে গ্রায়েমের। তার মতে, ম্যাচের শুরু থেকেই সে স্বার্থপরের মতো খেলেছে। আমার মনে হয়, তার কাছে গোল্ডেন বুটটা খুবই গুরুত্বপূর্ণ। সে নাগালে পাওয়া প্রত্যেকটা শট গোলে মেরেছে। তার সতীর্থরা দুই-তিনবার এমন দেখলেই নাখোস হবে। সালাহকে সব সময় আমার স্বার্থপর মনে হয়েছে। এই ম্যাচে তাকে চূড়ান্ত স্বার্থপর মনে হয়েছে।'

মোহামেদ সালাহ টানা তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পাওয়ার লড়াইয়ে আছেন। গোল সংখ্যায় তার ওপরে আছেন লেস্টার সিটির জেমি ভার্ডি। তিনি ২১ গোল করেছেন। এছাড়া আর্সেনালের পেয়ারে অবামেয়াংয়ের গোল ২০টি। সালাহ তার থেকে এক গোল কম নিয়ে টেবিলে তিনে আছেন। বাকি ম্যাচগুলো থেকে গোল করে তাদের সমানে ওঠার সুযোগ আছে মিশরের তারকার সামনে। এছাড়া লিগ জয় তাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে।

আরও পড়ুন

×