ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দুইশ'র মধ্যেই ইংল্যান্ডকে আটকাল ক্যারিবীয়রা

দুইশ'র মধ্যেই ইংল্যান্ডকে আটকাল ক্যারিবীয়রা
×

ছবি: এপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৫:৪০

টেস্টে পঞ্চম দিনের উইকেটে দুইশ' রানের লক্ষ্য কম নয়। তারপরও দ্বিতীয় ইনিংস দারুণ শুরু করা স্বাগতিক ইংল্যান্ডকে দুইশ' রানের লিডের মধ্যে আটকানো ওয়েস্ট ইন্ডিজের কৃতিত্ব। তবে শেষ দিন জিতলে হলে ওয়েস্ট ইন্ডজকে করতে হবে নিঁখুত ব্যাটিং। দিতে হবে বড় পরীক্ষা।

দাউদাম্পটন টেস্টের চতুর্থ দিন ৮ উইকেটে ২৮৬ রান তোলে ইংল্যান্ড। পঞ্চম দিনের প্রথম সেশনে তারা ৩১৩ রান তুলে অলআউট হয়। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পাওয়া ১১৪ রানের লিড শোধ করে তারা ১৯৯ রানের লিড নেয়।

কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ছোবল বসিয়েছে জোফরা আর্চার। স্বদেশি জোফরার পেসে ৭ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। জোফরা আর্চার শুরুতে তুলে নিয়েছেন ক্রেগ ব্রাথওয়েট ও সামারার ব্রুককে।

এর আগে টস জিতে ব্যাট করা ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়। জেসন হোল্ডার নেন ৬ উইকেট। এছাড়া শ্যানন গ্যাব্রিয়েল নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১৮ রান করে। লিড নেয় ১১৪ রানের। দলের হয়ে ব্রাথওয়েট ও ডউরিচ ফিফটি পান।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করেছে ৩১৩ রান। ১১৪ রানের লিড শোধ দিয়ে তারা ১৯৯ রানের লিড পেয়েছে। এই ইনিংস থেকে গ্যাব্রিয়েল ৫ উইকেট নেন।

আরও পড়ুন

×