ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হোম কোয়েরেন্টাইনে সৌরভ গাঙ্গুলি

হোম কোয়েরেন্টাইনে সৌরভ গাঙ্গুলি
×

ছবি: বিসিসিআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০১:১৭

করোনা আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলির ভাই স্নেহাশিস গাঙ্গুলি। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম। স্নেহাশিস করোনা পজিটিভ হওয়ায় সৌরভ গাঙ্গুলিসহ তার পুরো পরিবার হোম কোয়েরেন্টাইন মেনে চলছেন।

সৌরভের ভাই বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) সচিব। তিনিও ক্রিকেটার ছিলেন। খেলেছেন রঞ্জি ট্রফিতে। স্নেহাশিসের দেহে করোনা শনাক্ত হওয়ায় কারা তার সংস্পর্শে এসেছিলেন সেটা খুঁজে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সৌরভ গাঙ্গুলির পরিবারের সবাই তার সংস্পর্শে এসেছেন বলে জানা গেছে।

কারণ গত ৮ জুলাই ছিল ভারতীয় ক্রিকেটের দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলির জন্মদিন। ওই দিন স্নেহাশিসসহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। এর আগে অবশ্য একবার স্নেহাশিস করোনা আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন বেরোয়। কারণ তার স্ত্রী ও শাশুড়ি করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তারা স্নেহাশিসের সঙ্গে থাকেন না। সৌরভের ভাই তাই করোনা পজিটিভ হওয়ার গুঞ্জন সেবার উড়িয়ে দিয়েছিলেন।

স্নেহাশিসের সংস্পর্শে আসা সিএবির আরেক সচিব অভিষেক ডালমিয়াও কোয়ারেন্টাইন শর্ত মেনে চলছেন। তিনি জানিয়েছেন, স্নেহাশিস নিজেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ৯৯-১০০ ডিগ্রীতে জ্বর ওঠা নামা করছে। সময়টা খুব খারাপ। তবে হালকা জ্বর ছাড়া তার সবই ঠিক আছে।’

আরও পড়ুন

×