ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ফাইনালে উঠে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিল আর্জেন্টিনা 

ফাইনালে উঠে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিল আর্জেন্টিনা 
×

ম্যাচ শেষে মেসির উদযাপন। ছবি: লি মুন্ডে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ২১:৩৯

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠার কীর্তি গড়েছে আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে। স্পেনের কাছে হেরে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ফ্রান্স শীর্ষস্থান হারিয়েছে। এমনকি স্পেনের কাছে দ্বিতীয় স্থানও হারিয়েছে লেস ব্লুজরা। 

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে। তবে বিশ্বকাপের মাঝে পয়েন্টের ব্যবধানে ফ্রান্সের কাছে শীর্ষস্থান হারিয়েছিল লিওনেল স্কালোনির দল। যার অর্থ আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপার লড়াইয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের প্রথম ও দ্বিতীয় সেরা দল মাঠে নামবে। 

ফিফার এই র‌্যাঙ্কিংয়ের সঙ্গে একটা ‘অভিশাপ’ জুড়ে গেছে। যা আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা কোন দল এ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। এমনকি বিশ্বকাপের শেষ ৬৪ বছরে পরপর দু’বার বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি কোন দল। এর আগে ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর দু’বার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

এছাড়া আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো টানা দু’বার বিশ্বকাপের ফাইনালে ওঠার কীর্তি গড়েছে। এর আগে আলবিসেলেস্তেরা ১৯৮৬ ও ১৯৯০ সালে পরপর বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। ফ্রান্স ২০১৮ ও ২০২২ সালে পরপর বিশ্বকাপের ফাইনাল খেলেছে। ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২) এবং ওয়েস্ট জার্মানি (১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০) টানা তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলার কীর্তি গড়েছে। 

আরও পড়ুন

×