ঢাকায় আসছেন এএফসির সভাপতি
এএফসির প্রেসিডেন্ট সালমান বিন ইব্রাহিম আল খলিফা।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ২১:৫১
সিনিয়র এবং বয়সভিত্তিক পর্যায়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে বাংলাদেশের মেয়েরা। গত জুন–জুলাই জাতীয় নারী দল এবং এ মাসে লাওসে অনূর্ধ্ব–২০ নারী দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।
এশিয়ান সর্বোচ্চ পর্যায়ে ওঠা বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর হলো এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা ঢাকায় আসছেন। আগামী ২৩ নভেম্বর তিনি ঢাকায় আগমন করবেন, অবস্থান করবেন ২৬ নভেম্বর পর্যন্ত।
এএফসির সভাপতির বাংলাদেশে আসার খবরটি বৃহস্পতিবার সমকালকে নিশ্চিত করেছেন বাফুফের অন্যতম সহ–সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী,‘আজকে (বৃহস্পতিবার) চূড়ান্ত হয়েছে এএফসির সভাপতির ঢাকায় আসার বিষয়টি। নভেম্বরে চারদিনের সফরে আসবেন। মাত্রই চূড়ান্ত হয়েছে তার আসাটা, তাই এখনেই কর্মপরিকল্পনা ঠিক করা হয়নি।’
