ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াল মেয়েরা 

নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াল মেয়েরা 
×

সাফ অনূর্ধ্ব-১৭ আসরে বাংলাদেশের মেয়েদের জয়। ছবি: বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ২০:২৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ | ২০:৩২

সাফ অনূর্ধ্ব-১৭ উইমেন্স চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। রোববার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে এই জয় পেয়েছে অর্পিতা বিশ্বাসরা। 

এর আগে ভুটানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে আসর শুরু করেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল মেয়েরা।  

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ পর্যায়ের মেয়েরা ২-০ গোলের লিড নেয়। দুটি গোলই আসে প্রথমার্ধের শেষ সময়ে। ৪১ মিনিটে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন ১০ নম্বর জার্সির থুইনুই চাকমা। ৪৫ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি দেন সৌরভী আকন্দ প্রীতি। 

প্রথমার্ধের ওই দুই গোলেই জিততে চলেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ মেয়েদের দল। কিন্তু শেষ বাঁশির ঠিক আগে রিয়া জয়ের ব্যবধান বড় করেন।

এই জয়ে চার দলের রবিন রাউন্ড গ্রুপের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে বাংলাদেশ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট মাহবুবুর রহমান টিটুর দলের। তিন ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ভারতের দলটি। নেপাল এক ম্যাচে জয় পেয়েছে। শিকে ছেড়েনি স্বাগতিক ভুটানের মেয়েদের কপালে।

আরও পড়ুন

×