ব্যালন ডি’অর ২০২৫: কার হাতে উঠল কোন পুরস্কার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৪৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৪৭
প্যারিসের থিয়েত্র দু শাতলেতে সোমবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে ১৩টি ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
নারী বিভাগে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। গোলরক্ষকদের জন্য দেওয়া ইয়াসিন ট্রফি পুরুষ বিভাগে জিতেছেন ইতালি ও ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মা, আর নারী বিভাগে ইংল্যান্ড ও চেলসির হান্না হাম্পটন।
বর্ষসেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন লুইস এনরিকে (পিএসজি) ও সারিনা ভিগমান (ইংল্যান্ড নারী দল)। অনূর্ধ্ব–২১ সেরা ফুটবলারের কোপা ট্রফি দুই বিভাগেই গেছে বার্সেলোনায়। পুরুষ বিভাগে লামিনে ইয়ামাল, নারী বিভাগে ভিকি লোপেজ।
বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে পুরুষ বিভাগে পিএসজি ও নারী বিভাগে আর্সেনাল। জার্ড মুলার ট্রফি জিতেছেন পুরুষদের ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন) এবং নারীদের এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)। সামাজিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছে জানা ফাউন্ডেশন।
এক নজরে ব্যালন ডি’অর ২০২৫ বিজয়ীরা
ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)
ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)
কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি
বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল
জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)
জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)
সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন।
- বিষয় :
- ব্যালন ডি’অর
- উসমান ডেম্বেলে
