এসএ টোয়েন্টিতে তাইজুলের বিকল্প উইলিয়ামসন
তাইজুল ইসলাম ও শন উইলিয়ামসন।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ১২:৩৫
দেশের বাইরে প্রথম কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েও খেলা হচ্ছে না তাইজুল ইসলামের। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) হয়ে তাঁর খেলার ছিল।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি এ স্পিনারের বদলি হিসেবে ডারবান দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তাইজুল এসএ টোয়েন্টিতে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন। সর্বশেষ ড্রাফট থেকে তাঁকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড (প্রায় ৩৪.৯০ লাখ টাকা) মূল্যে দলে নেয় ডারবান। তবে ঠিক কী কারণে তিনি এই টুর্নামেন্টে খেলতে পারছেন না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
অন্যদিকে উইলিয়ামসনের জন্য এটি ডারবানে পুনরায় ফেরা। গত মৌসুমে একই দলের হয়ে খেলেছিলেন এবং আট ম্যাচে ৪৬.৬০ গড়ে ২৩৩ রান করে হয়েছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
ছয় দলের এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসরটি আগামী বছরের ২৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। গত আসরে ডারবান সুপার জায়ান্টস টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল।
- বিষয় :
- তাইজুল ইসলাম
- কেন উইলিয়ামসন
