ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভিতিনহার হ্যাটট্রিকে পিএসজির জয়, ইন্টারকে হারাল অ্যাথলেটিকো

ভিতিনহার হ্যাটট্রিকে পিএসজির জয়, ইন্টারকে হারাল অ্যাথলেটিকো
×

হ্যাটট্রিক হিরো ভিতিনহার গোল উদযাপন। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ১১:৩৮

প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের বিপক্ষে ৫-৩ গোলের বড় জয় পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি। দারুণ এক হ্যাটট্রিক করেছেন লা প্যারিসিয়ানদের পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।

বুধবার রাতের অন্য ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে লা লিগার দল অ্যাথলেটিকো মাদ্রিদ। গোল করেছেন দুই লাতিন ফুটবলার হুলিয়ান আলভারেজ ও হোসে মারিয়া গিমিনেজ।

পার্ক দেস প্রিন্সেকে ৩৫ মিনিটে টটেনহ্যাম প্রথম লিড নেয়। গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। এরপর শুরু হয় ভিতিনহা শো। তিনি ৪৫ মিনিটে গোল করে সমতায় প্রথমার্ধ শেষ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার লিড নেয় স্পার্সরা। গোল করেন ফ্রান্স স্ট্রাইকার রান্দাল কোলো মুয়ানি। ৫৩ মিনিটে দলকে আবার সমতায় ফেরান পিএসজির মাঠ মাঠের প্রাণভ্রোমরা ভিতিনহা।

ম্যাচের ৫৯ মিনিটে লা প্যারিসিয়ানরা লিড নেয়। ফ্যাবিয়ান রুইজ গোল করেন। ৬৫ মিনিটে ডিফেন্ডার উইলিয়ান পাচো ব্যবধান ৪-২ করে ম্যাচের লাগাম পিএসজির হাতে আনেন। ৭০ মিনিটে আবার ম্যাচে ফেরে স্পার্সরা। মুয়ানির ডাবলে ব্যবধান দাঁড়ায় ৪-৩। দুই মিনিট পরেই ভিতিনহা পেনাল্টি থেকে ৫-৩ গোলে এগিয়ে নেয় চ্যাম্পিয়নদের। আর ঘুরে দাঁড়াতে পারেনি টটেনহ্যাম।

ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদে শেষ বাঁশির আগের গোলে জয় পেয়েছে। ম্যাচের ৯ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ দলকে এগিয়ে নেন। ইন্টার মিলান ৫৪ মিনিটে সমতায় ফেরে। যোগ করা সময়ে উরুগুয়ের ফুটবলার গিমিনেজ গোল করে জেতান দলকে। 

আরও পড়ুন

×