ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লিগে আবাহনীর প্রথম জয়  

লিগে আবাহনীর প্রথম জয়  
×

আবাহনীর গোল উদযাপন।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ২০:৪৭

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে প্রথম জয় পেয়েছে আবাহনী লিমিটেড। পুলিশ ফুটবল এফসিকে ২–০ গোলে হারিয়েছে তারা। 

লিগ মৌসুমে টানা তিন ম্যাচে জয়হীন ছিল আবাহনী। প্রথম জয় পাওয়া ম্যাচে দুটি গোলই আবাহনী করেছে প্রথমার্ধ্বে। ২৫ মিনিটে স্পট-কিক থেকে স্বাগতিকদের এগিয়ে নেন সুলেমানে দিয়াবাতে। ৪৩ মিনিটে এনামুল গাজীর পা থেকে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী।

মানিকগঞ্জের শহীদ মিরাজুতপন স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে ফর্টিস জয়সূচক গোলটি পায় প্রথমার্ধের ১৬ মিনিটে। ওমর বাবুর ফ্রি-কিকে জটলার মধ্য থেকে পা ছুঁইয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান রিয়াজ উদ্দিন সাগর। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। তবু পূর্ণ পয়েন্ট তুলে নেয় দলটি।

আরও পড়ুন

×