বসুন্ধরা কিংসে ব্রাজিলের নতুন রবিনহো
×
আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ১২:০০
ড্যানিয়েল কলিনড্রেসের বিকল্প হিসেবে বিশ্বকাপ খেলা কোনো ফুটবলারকে আনতে চেয়েছিল বসুন্ধরা কিংস। বিশ্বকাপ খেলা ফুটবলারের সন্ধান এখনও করছে কিংস। আপাতত বাংলাদেশের ক্লাবটি নিয়ে এসেছে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন আজেবেদো দ্য সিলভা রবিনহোকে। এই রবিনহো বিশ্বকাপ খেলা রবিনহো নন। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসে থেকে ২৫ বছর বয়সী এ ফরোয়ার্ডকে দলে নিয়েছে বসুন্ধরা। আর রবিনহোর সঙ্গে চুক্তিটা হয়েছে পুরো মৌসুমের জন্য ধারে। গতকাল বসুন্ধরা কিংসের ফেসবুক পেজ থেকে চুক্তির ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। বসুন্ধরা কিংসের ইতিহাসে দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো। গত মৌসুমে কিংসের জার্সি গায়ে জড়িয়েছিলেন মার্কোস ভিনিসিয়াস। এএফসি কাপে রবিনহো জুটি বাঁধবেন আর্জেন্টিনায় লিওনেল মেসির সতীর্থ হার্নান বার্কোসের সঙ্গে। এএফসি কাপের জন্য সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে বসুন্ধরা কিংসের। আর বসুন্ধরার জার্সি গায়ে প্রথম রবিনহোকে দেখা যেতে পারে ২৩ অক্টোবর। করোনাভাইরাসের দীর্ঘ বিরতির পর ওইদিন মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি কাপে গ্রুপ 'ই'তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অস্কার ব্রুজোনের দল।