ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পাকিস্তানকে উপেক্ষা করায় আইসিসির সমালোচনা

পাকিস্তানকে উপেক্ষা করায় আইসিসির সমালোচনা
×

ছবি: আইসিসির ইনস্টাগ্রাম থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ০৪:২০

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাদের ইনস্টাগ্রামে টি-২০ বিশ্বকাপের একটি ডিজাইন করা ছবি ছেড়েছে। ওই ছবি পাকিস্তান ক্রিকেট ভক্তদের মন খারাপের কারণ হয়েছে। ক্ষোভের সৃষ্টি করেছে তাদের মনে। কারণ আইসিসির টি-২০ বিশ্বকাপের জন্য আপলোড করা ওই ছবিতে সহযোগী দেশের ক্রিকেটারদের প্রতিনিধিত্ব আছে। কিন্তু আইসিসি ‘এড়িয়ে গেছে’ দীর্ঘদিন টি-২০ র‌্যাংকিং সেরা দল (বর্তমানে চার) পাকিস্তানকে।

বুধবার আইসিসি ইনস্টাগ্রামে ছবিটি আললোড করা হয়েছে। ওই ছবিতে ক্রিকেটের শক্তিশালী দেশ হিসেবে অনুমিতভাবেই ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটারের প্রতিনিধিত্ব আছে। বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটারের ছবি তো আছেই। আইসিসির সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডস, নেপালের ক্রিকেটারের ছবিও আছে। রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকেও। নেই শুধু পাকিস্তানের কেউ!

সামাজিক মাধ্যম ব্যবহারকারী একটা বড় অংশ ক্রিকেট ভক্ত তাই ক্ষুব্ধ। বিশেষ করে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। তারা পাকিস্তানের কোন ক্রিকেটার ছাড়া আইসিসির পোস্ট করা ওই ছবিকে অসম্পূর্ণ মনে করছেন। বিশেষ করে ক্রিকেটের তরুণ ব্যাটিং সেনসেশন ও পাকিস্তানের টি-২০ অধিনায়ক বাবর আযমের ছবি না থাকায় আইসিসির সমালোচনা করেছেন তারা। আইসিসির ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির পাশে করেছেন মন্তব্য।

আবদুল্লাহ নামের এক ক্রিকেট ভক্ত লিখেছেন, আইসিসিকে ধিক্কার। এখানেও পাকিস্তানের কোন প্রতিনিধিত্ব নেই! এটা কিভাবে সম্ভব? একজন লিখেছেন, বাবরকে কোথাও দেখছি না। তাকে ছাড়া বর্তমান ক্রিকেটের প্রত্যেকটি শিল্পই অসম্পূর্ণ! আইসিসির দিকে আঙুল তুলে এক ভক্তের ইঙ্গিত, তোমরা পাকিস্তানকে পছন্দ করো না, তাই না! আবার রাহুল লিখেছেন, পাকিস্তানকে বয়কট করলো আইসিসিও।

আরও পড়ুন

×