ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘পারফেক্ট’ গেমে পরোয়ানা করেন না জ্যাকস

‘পারফেক্ট’ গেমে পরোয়ানা করেন না জ্যাকস
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৩:১৫

সবার আগে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। কিন্তু কোনো ম্যাচেই দাপটের সঙ্গে জিততে পারেনি তারা। শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে প্রায় হারতেই বসেছিল তারা। কিউইদের ১৬০ রানের টার্গেট তাড়া করতে নামা ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ তিন ওভারে ৪৩ রান প্রয়োজন ছিল। কিন্তু উইল জ্যাকস এবং রেহান আহমেদের ঝড়ে কঠিন সমীকরণ মিলিয়ে ৪ উইকেটে জিতে যায় ইংলিশরা। দেশের জার্সিতে চারবার ম্যাচসেরার স্বীকৃতি পাওয়া জ্যাকসের কাছে এসেছে ‘পারফেক্ট’ গেমের প্রশ্ন। তবে ইংলিশ অলরাউন্ডার সাফ জানিয়ে দিয়েছেন পারফেক্ট গেমে পরোয়ানা করেন না তিনি।

এবারের টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপালের কাছে মাত্র ৪ রানে জেতে ইংল্যান্ড। পরের ম্যাচে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর গ্রুপ পর্বের বাকি দুই এবং সুপার এইটের তিন ম্যাচ জিতেছে হ্যারি ব্রুকের দল। তবে কোনো ম্যাচেই পরিপূর্ণ পারফরম্যান্স মেলে ধরতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার পরও ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কোনো কিছুই পরোয়ানা করেন না বলে জানিয়েছেন বল হাতে ২ উইকেট নেওয়া এবং ব্যাট হাতে ৩২ রান করা জ্যাকস, ‘সাত ম্যাচের ছয়টি জিতেছি আমরা। সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছি। দিন শেষে তাই ওসবে (পারফেক্ট ম্যাচ) পরোয়া নেই কারও। তবে পারফেক্ট ম্যাচ খেলতে না পারার হতাশা নেই, কারণ আমরা তো জিতেই চলেছি। টি২০ ক্রিকেট এ রকমই, এটিই পেশাদার খেলা। এভাবে টানা জিততে পারাও খুবই কঠিন।’ 

তাঁর মতে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ভালোভাবে সামলাতে পারাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়, ‘আমরা শক্ত সব প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়ছি, যারা ভালো প্রস্তুতি নিয়েছে। আমরা যা ভালো করেছি, তা হলো গুরুত্বপূর্ণ সময়ে স্থির থেকেছি, স্বচ্ছ থেকেছি এবং ওই মুহূর্তগুলো ভালোভাবে সামলেছি।’

কিউইদের বিপক্ষে শেষ ২.৫ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪২ রান। গ্লেন ফিলিপসের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচটাকে নিজেদের নাগালের মধ্যে নিয়ে আসেন রেহান। ওই ওভারে ছক্কার পাশাপাশি দুটি চার মারেন জ্যাকস। ওভার থেকে ২২ রান নেয় ইংলিশরা। রেহানের ছক্কাতেই সব বদলে গেছে বলে জানান জ্যাকস।

আরও পড়ুন

×