ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

স্পেনের একাদশে নেই লামিন-নিকো

স্পেনের একাদশে নেই লামিন-নিকো
×

অনুশীলনে ইয়ামাল। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ২১:১৫ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ২১:৫২

দুই বছর আগে স্পেনের ইউরো জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন দুই তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। কিন্তু কেপ ভার্দের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এই দু’জনের কাউকেই শুরুর একাদশে রাখেননি স্পেনের কোচ লা ফুয়েন্তে। 

এর মধ্যে ফিটনেস জটিলতায় লামিন শুরুর একাদশে অনিশ্চিত বলে আগেই জানিয়েছে স্পেনের কোচ। তবে বদলি নামতে পারেন তিনি। স্পেনের শুরুর একাদশে ফরোয়ার্ড লাইনে ফেরান তোরেসের সঙ্গে রাখা হয়েছে পাবলো গাভিকে। স্ট্রাইকার হিসেবে খেলবেন মাইকেল ওয়ারজাবাল। 

মিডফিল্ডে রাখা হয়েছে প্রেদি, রদ্রি ও ফ্যাবিয়ান রুইজকে। মাইকেল মেরিনো নেই শুরুর একাদশে। রক্ষণভাগে শুরুর একাদশে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে আছেন পাও কুবার্সি ও আইমেরিক লাপোর্তে। ফুলব্যাক পজিশনে রাইনে মার্কোস লরিয়েন্তে ও লেফটে মার্ক কুকুরেয়া জায়গা পেয়েছেন। গোলবার সামলাবেন উনাই সিমন। 

স্পেনের একাদশ: উনাই সিমোন, মার্কোস লরিয়েন্তে, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, প্রেদি, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, ফেরান তোরেস, মাইকেল ওয়ারজাবাল, পাবলো গাভি। 

কেপ ভার্দের একাদশ: ভোজিনহা, লোপেজ কাবরাল, ডিনে, রবার্তো লোপেজ, স্টিভেন মোরেইরা, লারোস দুয়ার্তে, কেভিন পিনা, জোভানে কারবাল, জামিরো মন্তেইরো, রায়ান মেন্ডেস, দিয়ালন লিভ্রামেন্তো। 
 

আরও পড়ুন

×