এমবাপ্পের ‘বাঁশি’ উদযাপনের রহস্য ফাঁস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৩:১৮
২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে সূচনা করেছে ফ্রান্স। এই জয়ে জোড়া গোল করে মূল নায়ক রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।
চোখধাঁধানো গোলের পর এমবাপ্পের অদ্ভুত উদযাপন নিয়ে পুরো ফুটবল বিশ্বে হইচই পড়ে গেছে। গোল করার পর দুহাত মুখের সামনে নিয়ে কাল্পনিক ‘বাঁশি’ বাজানোর ভঙ্গি করেন ফরাসি অধিনায়ক। স্বভাবসুলভ হাত ভাজ করার চেনা উদযাপন ছেড়ে কেন তিনি বাঁশি বাজালেন, তা নিয়েই ভক্তদের কৌতুহল। ম্যাচ শেষে উন্মোচিত হয়েছে সেই রহস্য।
কিলিয়ান এমবাপ্পের এই ‘বাঁশি’ বাজানো উদযাপনের পেছনে রয়েছে এক মজার কাহিনী। বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগে জনপ্রিয় ইংলিশ কমেডিয়ান ও টক-শো হোস্ট জেমস কর্ডেনের মুখোমুখি হয়েছিলেন ফরাসি তারকা। সেই আড্ডায় কর্ডেন এমবাপ্পের কাছে অনুরোধ করেছিলেন, সেনেগালের বিপক্ষে গোল করলে যেন তিনি সম্পূর্ণ নতুন কোনো স্টাইলে উদযাপন করেন।
সেখানে এমবাপ্পে নিজেই এই বাঁশি বাজানোর ভঙ্গিটি করে দেখান। কর্ডেনকে প্রতিশ্রুতি দেন গোল পেলেই তিনি এই কথা রাখবেন। সেনেগালের বিপক্ষে প্রথম গোলটি করেই ক্যামেরার সামনে বাঁশি বাজিয়ে নিজের কথা রাখলেন ফরাসি ফরোয়ার্ড।
- বিষয় :
- কিলিয়ান এমবাপ্পে
- বিশ্বকাপ ফুটবল
