বিশ্বকাপে অভিষেক হতে পারে আর্জেন্টিনার সাত ফুটবলারের
অনুশীলনে আর্জেন্টিনার ফুটবলার। ছবি: টিওয়াইসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২১:৪৮
আলজেরিয়ার পর অস্ট্রিয়ার বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি দুই ম্যাচে ৫ গোল করে দলকে নকআউট পর্বে তুলেছেন। দলটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে প্রথমবার বিশ্বকাপে জায়গা পাওয়া এশিয়ার দল জর্ডান। শক্তি, র্যাঙ্কিং, অভিজ্ঞতা বিবেচনায় ম্যাচটি আর্জেন্টিনার জন্য আরো সহজ।
রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামের ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অনেকগুলো পরিবর্তন আনতে পারেন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছেন, সাত ফুটবলারের জর্ডান ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে।
বিশ্বকাপের আগে ইনজুরিতে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। অস্ট্রিয়া ম্যাচে পুনরায় ইনজুরিতে পড়েছেন তিনি। তার জায়গায় নিকোলাস ওতামেন্ডি শুরুর একাদশে ঢুকতে যাচ্ছেন। রোমেরোর মতো ইনজুরিতে ছিলেন লিয়ান্দ্রো মার্টিনেজ। বাঁ পায়ের এই ডিফেন্ডারকে সতেজ রাখতে বিশ্রাম দিতে পারেন কোচ স্কালোনি। তার জায়গায় শুরুর একাদশে মার্কোস সেনসি খেলতে পারেন। তিনি এখনো বিশ্বকাপে কোন মিনিট খেলেননি।
বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা হয়নি গোলরক্ষক জেরেনিমো রুল্লিরও। অথচ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন তিনি। মার্টিনেজ ইনজুরি থেকে ফেরায় বিশ্রাম পেতে পারেন তিনিও। কাতার বিশ্বকাপ পরিকল্পনায় আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন জিওভান্নি লো চেলসো। কিন্তু ইনজুরিতে খেলা হয়নি। তাকে বিশ্বকাপের স্বাদ নেওয়ার সুযোগ দিতে পারেন আর্জেন্টিনার কোচ।
সব মিলিয়ে জর্ডানের বিপক্ষে রুল্লি, চেলসো, ভ্যালেন্টিন বার্কো, এক্সিকুযেল প্যারাসিওস, জিয়ান্নি সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ সুযোগ পেতে পারেন। জুলিয়ান আলভারেজ ফিরতে পারেন শুরুর একাদশে। সুযোগ পেতে পারেন হুয়ান ফয়েথও। ইনজুরি কাটিয়ে ফেরা নিকোলাস ত্যাগলিয়াফিকোকে দেওয়া হতে পারে ম্যাচ খেলার সুযোগ।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: রুল্লি, মন্টিয়েল, ওতামেন্ডি, সেনসি, ত্যাগলিয়াফিকো, প্যালাসিওস, পারদেস, ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
