ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন
×

দেলোয়ার হোসেন শাহীন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২০:৫৮ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ২১:০৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। আজ রোববার বিসিবি সভাপতি তামিম ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা (বিসিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার অভিজ্ঞতা ও নিষ্ঠা এই কমিটির কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখবে।’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির লক্ষ্য অর্জনে আপনার সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান অবদানের প্রত্যাশা রইল; উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটি-সংক্রান্ত কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতকরণে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দেলোয়ার হোসেন শাহীন বিসিবির কাউন্সিলর। তিনি সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে এই পদে মনোনীত হয়েছেন। ক্রিকেটাঙ্গনের দীর্ঘদিনের সংগঠক ও বৃহত্তর গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সাবেক উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এছাড়া তিনি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা।

আরও পড়ুন

×