ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রমোদতরী যেন অন্য ভুবন রামহিমদের!

প্রমোদতরী যেন অন্য ভুবন রামহিমদের!
×

প্রমোদতরীর সামনে রামহিম। ছবি-বসংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক, নাগোয়া থেকে

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪০

খরচ কমাতে এশিয়ান গেমসের জন্য আলাদা কোনো গেমস ভিলেজ তৈরি করেনি জাপান সরকার। ৪৫ দেশের খেলোয়াড়, কর্মকর্তা মিলে ১৭ হাজারেরও বেশি মানুষের জন্য থাকার ব্যবস্থা করতে হিমশিম খায় জাপান। তাই আইচি-নাগোয়া গেমসে প্রমোদতরী ‘কোস্টা সেলেনা’কে ভাসমান ভিলেজ হিসেবে ব্যবহার করছে আয়োজকরা। প্রমোদতরীতে আছেন বাংলাদেশের অ্যাথলেটরাও। সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার সাক্ষী রামহিম লিয়ান বম ও রাজীম চাকমারা।

এই প্রমোদতরীতে বাংলাদেশের আরচারি, জিমন্যাস্টিকস, জুডো, কাবাডি, ভারোত্তোলন, কুস্তি, টেবিল টেনিস, উশুর খেলোয়াড়রা থাকবেন। ইতোমধ্যে টেবিল টেনিস, জিমন্যাস্টিকস এবং উশুর খেলোয়াড়রা প্রমোদতরীতে উঠেছেন। এই অভিজ্ঞতা স্মৃতি হিসেবে ধরে রাখতে প্রমোদতরীর সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন টেবিল টেনিস তারকা রামহিম লিয়ান বম। 

প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলতে জাপানে আসা বান্দরবানের এ তারকার কাছে ক্রুজ শিপে থাকাটা আকর্ষণীয় মনে হচ্ছে। শুক্রবার সমকালের সঙ্গে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি, ‘আগে কখনোই জাহাজে থাকা হয়নি। সবসময় তো আমরা গেমস ভিলেজে ছিলাম। জাপান সরকার এবার প্রমোদতরীতে ভাসমান ভিলেজের ব্যবস্থা করেছে। আমার কাছে একটু আকর্ষণীয় লাগছে। বিশাল জাহাজে উঠে নদীর দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে। সত্যি বলতে আমি খুব রোমাঞ্চিত।’

আরও পড়ুন

×