ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের স্বাস্থ্যসেবার দায়িত্ব পেল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

সাফ চ্যাম্পিয়নশিপের স্বাস্থ্যসেবার দায়িত্ব পেল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
×
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১০:৫৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ১০:৫৫

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে মেডিকেল সাপোর্ট দেবে প্রতিষ্ঠানটি। 

সাফের নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা দিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে থাকবে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স ও আটজন হেলথকেয়ার প্রফেশনাল। এ ছাড়া মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকবে পৃথক মেডিকেল রুম।

পাশাপাশি মাঠে প্রস্তুত রাখা হবে ফার্স্ট এইডসহ দুটি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাফ চ্যাম্পিয়নশিপে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে চিকিৎসাসেবা দেওয়ার এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের মেডিকেল প্রোটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে প্রতিষ্ঠানটির।

আরও পড়ুন

×