চট্টগ্রামে ক্যারিবীয়দের হলো যত রেকর্ড
ছবি: এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:০৪
চট্টগ্রাম টেস্টে টানা চতুর্থদিন কর্তৃত্ব করেছে বাংলাদেশ। অথচ পঞ্চমদিন এক কাইল মায়ার্সের কাছে হারের লজ্জায় ডুবেছে স্বাগতিকরা। চালকের আসনে থাকা বাংলাদেশকে হারাতে রেকর্ড বইয়ে কাঁটা-ছেঁড়া করেছে ক্যারিবীয়দের। অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরি করে দলকে জেতানো কাইল মায়ার্স উঠে গেছেন টেস্ট রেকর্ড বইয়ের একাধিক পাতায়।
টেস্ট অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড
অভিষেক টেস্টে ২১০ রানের হার না মানা ইনিংস খেলেছেন ক্যারিবীয় মিডিয়াম পেস অলরাউন্ডার মায়ার্স। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে গড়েছেন ডাবলের কীর্তি। এর আগে
ইংল্যান্ডের টিম ফরেস্ট ১৯০৩-০৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ২৮৭ রান।
দক্ষিণ আফ্রিকার জ্যাকুইস রোডলফ ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে করেন অপরাজিত ২২২ রান।
ওয়েস্ট ইন্ডিজের লওরেন্স রো ১৯৭১-৭২ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ২১৪ রান।
নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার ১৯৯৯-২০০০ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ২১৪ রান।
শ্রীলংকার ব্রেন্ডস কুরুপ্পু ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ২০১ রান।
চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন কাইল মায়ার্স। এখানেও ষষ্ঠ তিনি। এর আগে
জর্জ হেডলি-২২৩ রান, ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ-ইংল্যান্ড; ১৯২৯-৩০।
নাথান অ্যাস্টল-২২২, নিউজিল্যান্ড। প্রতিপক্ষ-ইংল্যান্ড; ২০০১-০২।
সুনীল গাভাস্কার-২২১, ভারত। প্রতিপক্ষ-ইংল্যান্ড; ১৯৭৯।
বিল এদ্রিস-২১৯, ইংল্যান্ড। প্রতিপক্ষ-দক্ষিণ আফ্রিকা; ১৯৩৮-৩৯।
গর্ডন গ্রিনিজ ২১৪ অপ.-ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ ইংল্যান্ড; ১৯৮৪।
চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড বইয়ে নতুন পালক যোগ করেছে ক্যারিবীয়রা। এর আগে
৪১৮ তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া-২০০৩, অ্যান্টিগা।
৪১৪ তাড়া করে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া-২০০৮-০৯, পার্থ।
৪০৪ রান তাড়া করে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ-ইংল্যান্ড-১৯৪৮, লির্ডস।
৪০৩ রান তাড়া করে ভারত। প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ-১৯৭৫-৭৬, পোর্ট অব স্পেন।
৩৯৫ তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ-বাংলাদেশ-২০২০-২১, চট্টগ্রাম।
এশিয়ায় সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে
৩৮৮ রান তাড়া করে শ্রীলংকা। প্রতিপক্ষ-জিম্বাবুয়ে, কলম্বো-২০১৭।
৩৮৭ রান তাড়া করে ভারত। প্রতিপক্ষ-ইংল্যান্ড, চেন্নাই-২০০৮-০৯।
৩৭৭ রান তাড়া করে পাকিস্তান। প্রতিপক্ষ-শ্রীলংকা, পাল্লেকেলে-২০১৫।
এছাড়া কাইল মায়ার্স চতুর্থ উইকেট জুটিতে এনক্রুমাহ বোনারকে নিয়ে গড়েছেন ২১৭ রানের জুটি। অভিষেক হওয়া জুটিতে টেস্টের সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছেন তারা। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় জুটি হিসেবে যোগ করেছেন দুইশ'র বেশি রান। এছাড়া অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড এখন মায়ার্সের।
