ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

লেভার চার গোল, জয় পেয়েছে স্পার্সরাও

লেভার চার গোল, জয় পেয়েছে স্পার্সরাও
×

ছবি: দি গার্ডিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ১৬:৪৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ১৭:০২

টটেনহ্যামের হয়ে প্রথম ডাগ আউটে দাঁড়িয়ে লিগ ম্যাচে দারুণ এক জয় তুলে নেন মরিনহো। দু'দিন না যেতেই হ্যারি কেন-সন মিনদের নিয়ে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করতে হয় মরিনহোর। সেখানে পা হড়কাতে বসেছিলেন মরিনহো এবং তার দল। কিন্তু শেষ পর্যন্ত ৪-২ গোলের বড় জয় তুলে নিয়েছে স্পার্সরা।

ম্যাচের ৬ এবং ১৯ মিনিটে দুই গোল খেয়ে ঘরের মাঠে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। মরিনহোর অধীনে টটেনহ্যামের ভবিষ্যত নিয়েও সম্ভবত তখনই প্রশ্ন উঠে যায়। কিন্তু মরিনহোর তার অভিজ্ঞতা এবং ছকের মার-প্যাচে শেষ পর্যন্ত তুলে নিয়েছেন বড় জয়। দলের হয়ে দুই গোল করেন হ্যারি কেন।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ডেল আলির গোলে ২-১ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পার্সরা। এরপর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে হ্যারি কেন দলকে সমতায় ফেরান। ৭৩ মিনিটে অ্যারিয়ার এবং ৭৭ মিনিটে ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেন গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

অন্য ম্যাচে একই গ্রুপে থাকা কোচহীন (অন্তবর্তীকালীন কোচ দায়িত্বে আছেন) বায়ার্ন মিউনিখ ৬-০ গোলের জয় পেয়েছে। তাও রেড স্টার বেলগ্রেডের মাঠে গিয়ে। লেভানডভস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে দারুণ এ জয় পেয়েছে জার্মান ক্লাবটি। ১৪ মিনিটের গোলে  ১-০ ব্যবধানের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বায়ার্ন। এরপর শুরু হয় লেভা শো'। ম্যাচের ৫৩ থেকে ৬৭ এই ১৪ মিনিটে প্রতিপক্ষের জালে একাই চার গোল দেন তিনি। বায়ার্নের গোল বন্যা শেষ হয় ৮৯ মিনিটে তলিসোর গোলে।

আরও পড়ুন

×