ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বিপিএলের খাবার খেয়ে সাংবাদিকসহ ২৫ জন অসুস্থ

বিপিএলের খাবার খেয়ে সাংবাদিকসহ ২৫ জন অসুস্থ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ১০:৪৭

বিপিএলে কাভার করতে আসা সাংবাদিকদের লম্বা সময় মাঠেই থাকতে হয়। খেলা পর্যবেক্ষণ এবং রিপোর্ট লেখা নিয়ে ব্যস্ত সময় কাটে। কখনও কখনও খাওয়ার প্রতিও মনযোগ দেওয়ার সুযোগ থাকে না। অ্যাক্রেটিটেড সাংবাদিকদের জন্য তাই দুপুরের খাবার ও সন্ধ্যায় নাস্তার ব্যবস্থা করে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলসহ বিশ্বের সব ক্রিকেট খেলুড়ে দেশই এই রীতি চালু আছে। 

বঙ্গবন্ধু বিপিএলেও বিসিবি থেকে খাবার দেওয়া হচ্ছিল। ঢাকার সেভেন হিল নামের একটি রেস্তোরাঁ সরবরাহ করেছে সাংবাদিকদের খাবার। এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন সাংবাদিক। বিসিবি মিডিয়া বিভাগের ছয়জন কর্মীও সেভেন হিলের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন। সাংবাদিক এবং বিসিবি মিডিয়া বিভাগের সদস্য মিলে অন্তত ২৫ জন অসুস্থ হয়েছেন। 

এই খাবার সরববার করার দায়িত্ব পালন করে বিসিবির লজিস্টিক বিভাগ, যার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ইসমাইল হায়দার মল্লিক। বিপিএল গভর্নিং কাউন্সিলেরও সদস্য তিনি। খাবারের ভেজাল নিয়ে বিসিবির এই পরিচালক জানান, আমরা সেভেন হিলকে বাদ দিয়ে নতুন কোনো ক্যাটারিং কোম্পানিকে দায়িত্ব দিচ্ছি।

ভেজাল খাদ্য পরিবেশন করা নিয়ে বিসিবি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কোন একটা কারণে নিশ্চয়ই একটা সমস্যা হয়েছে। এটা নিয়ে যেটা শুনলাম প্যাকেট যেহেতু দেওয়া হয়। প্যাকেটে অনেকক্ষণ থাকে। ওরা ১২টার সময় পৌঁছে দেয়। কেউ যদি তিনটা চারটার সময় খেতে চায় তাহলে সমস্যা তো হতেই পারে। এখন পর্যন্ত এটা বদল করা হয়েছে। প্যাকেট বাদ দিয়ে বুফেতে খাবার সার্ভ করা হবে।

আরও পড়ুন

×