জিদানই ফ্রান্সের পরবর্তী কোচ: দেশম
ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৬
এল ক্লাসিকোয় ক্যাম্প ন্যু থেকে সমতা নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোল করে ম্যাচ নিজেদের করে নিতে পারেননি জিদানের দল। কিন্তু তিনি এসে আবার রিয়ালের চেহারা বদলে দিয়েছেন সেটা প্রমাণ করেছেন। এল ক্লাসিকোয় বার্সার মাঠে সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজিত তিনি। জিদানকে তাই জায়ান্ট কোচ বলে আখ্যা দিয়েছে সংবাদ মাধ্যম মার্কা।
ওদিকে সাফল্য এবং কৌশল বিবেচনায় জিদানকেই ফ্রান্সের পরবর্তী কোচ হিসেবে দেখছেন দেশটির বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম। রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পে-গ্রিজম্যানদের নিয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন, 'ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারে জিজু। আজ হোক কিংবা কাল এগিয়ে থাকবে সেই।'
দিদিয়ের দেশম ফ্রান্সের সঙ্গে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়া বিশ্বকাপের পর এখন তার চোখ আগামী বছরের ইউরোতে। ফ্রান্স আবার ইউরোতে মরণকূপে পড়েছে। জিদানকে তার উত্তরসূরি হিসেবে দেখলেও নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন দেশম, 'কোচিং করানোর কোন বয়স থাকে না। দলকে ভালো ফল এনে দিলেই কেবল আপনি টিকে থাকবেন।'
- বিষয় :
- খেলা
- ফুটবল
- জিদান
- ফ্রান্স কোচ
