ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বিশ্বরেকর্ডের পর আরেক কীর্তি আবিদ আলীর

বিশ্বরেকর্ডের পর আরেক কীর্তি আবিদ আলীর
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৯

পাকিস্তানের বর্তমান কোচ ও প্রধান নির্বাচক মিজবাউল হক তখন জাতীয় দলের হয়ে খেলছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকদের একহাত নিয়ে সে সময় বলেছিলেন, যে বয়সে ক্রিকেটাররা অবসরের কথা ভাববে পাকিস্তানে সেই বয়সে তাদের অভিষেক করানো হয়। ২৭ বছরে মিসবাহর এবং ২৮ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া ইয়াসির শাহর জন্য কথাটা ছিল খুবই সত্য। মিলে গেল আবিদ আলীর সঙ্গেও। 

পাকিস্তান জাতীয় দলে তার অভিষেক হয়েছে চলতি বছর ৩২ বছর বয়সে। দারুণ এই প্রতিভাবান ব্যাটসম্যান ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি করে সাড়া ফেলে দেন। চার টেস্টের ক্যারিয়ারে এক ফিফটিও আছে তার। এরপর অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন আবিদ আলী। বুঝিয়ে দেন তার প্রতিভার সঙ্গে কি অবিচারটাই না হয়েছে! এবার পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। ওয়ানডে এবং টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন আবিদ। ক্যারিয়ারের দুই টেস্টেই সেঞ্চুরি করে ঢুকলেন এলিট ক্লাবে।

পাকিস্তানের হয়ে সাদা পোশাকের ক্যারিয়ারে এমন দুর্দান্ত শুরু হয়নি আর কারও। শনিবার ঘরের মাঠে করাচিতে শ্রীলংকার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি করেছেন আবিদ। সেটাকে দেড়শ' তে নিয়ে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে আছেন তিনি। তার সঙ্গে শান মাসুদ তুলে নেন সেঞ্চুরি। তারা দু'জনে মিলে ওপেনিং জুটিতে ২৭৮ রান যোগ করেন। তাদের ব্যাটে প্রথম ইনিংসে শ্রীলংকার চেয়ে পিছিয়ে থাকা পাকিস্তান জয়ের পথ রচনা করে ফেলেছে। 

ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরির কীর্তি আছে আরও আট জনের। আর প্রথম তিন টেস্টে টানা সেঞ্চুরির নজির আছে কেবল মোহাম্মদ আজহারউদ্দিনের। অভিষেকের পর টানা দুই টেস্টে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার উইলিয়াম পন্সফোর্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালিচরণ, অস্ট্রেলিয়ার গ্রেগ ব্লেওয়েট, ভারতের সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মা নিজেদের প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করেছেন। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের জিমি নিশাম।

আরও পড়ুন

×