ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

দুইশ' হাঁকালেন দ্রাবিড় পুত্র!

দুইশ' হাঁকালেন দ্রাবিড় পুত্র!
×

ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৬

বাবার মতোই ডানহাতি ব্যাটসম্যান, ব্যাটিং অর্ডারেও কখনও তিন কখনও বা চার নম্বরে নামেন। তবে বয়সভিত্তিক ক্রিকেটে বোধ হয় বাবা রাহুল দ্রাবিড়কেও ছাপিয়ে যাচ্ছেন সামিত দ্রাবিড়। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার ইন্টার জোনাল অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরি করেছেন সামিত। বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে ধারওয়ার দলের বিপক্ষে প্রথম ইনিংসে ২০১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি।

২৫৬ বলে ২২টি বাউন্ডারি হাঁকিয়েছেন রাহুল পুত্র। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসেও ৯৪ রানে অপরাজিত থেকে ম্যাচটি ড্র করিয়েছেন। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও নিয়েছেন ৩ উইকেট। তার এই অলরাউন্ড পারফরম্যান্স আবারও শিরোনামে নিয়ে এসেছেন সামিত দ্রাবিড়কে।

বছর চারেক আগে অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টেও নিজের স্কুলের হয়ে খেলতে নেমে তিনটি অর্ধশত রান করেছিলেন। তখন থেকেই তাকে নিয়ে ব্যাঙ্গালুরু ক্রিকেটে আলোচনা। যদিও তখন রাহুল দ্রাবিড় বলেছিলেন, ছেলের ওপর কোনো প্রত্যাশার চাপ নেই তার। তবে এবার ডাবল সেঞ্চুরি করার পর সামিতকে রাজ্য বয়সভিত্তিক দলে অন্তর্ভুক্ত করার আশা করছে স্থানীয় মিডিয়া।

আরও পড়ুন

×