রকিবুলের নেতৃত্বে যুব বিশ্বকাপের দল ঘোষণা
যুব ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১ | ২৩:৪৪ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ | ০১:৫৫
যুবাদের এশিয়া ও বিশ্বকাপের জন্য স্কোয়াড দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। তার আগে সংযুক্ত আরব আমিরাতে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই দুই মেগা টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রকিবুল হাসানের হাতেই দেয়া হয়েছে এ যুব দলের নেতৃত্ব। রকিবুল ছাড়াও গত যুব বিশ্বকাপজয়ী দলের আরও দুই জন আছেন এই স্কোয়াডে। তারা হলেন- প্রান্তিক নওরোজ নাবিল ও তানজিম হাসান সাকিব।
ভারত থেকে ফেরার পর এক সপ্তাহের বিশ্রাম নিয়ে এশিয়া কাপ খেলতে আগামী ২০ ডিসেম্বর দেশ ছাড়বে দলটি। সে আসর শেষে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দেবে তারা।
এশিয়া ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান নয়ন
ভ্রমণ রিজার্ভ:
আহসান হাবিব লিওন ও জিশান আলম
স্ট্যান্ডবাই:
মহিউদ্দিন তারেক, সাকিব শাহরিয়ার, তৌহিদুল ইসলাম ও গোলাম কিবরিয়া।
- বিষয় :
- যুব বিশ্বকাপ
- বাংলাদেশ
