ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

রেডসদের গতিতে ভয় ম্যানসিটির

রেডসদের গতিতে ভয় ম্যানসিটির
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৭:০২

লিগ টেবিলের হিসেব ধরলে ভালো অবস্থানে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পাঁচে থাকা রেডসরা ২৭ পয়েন্ট পেছনে। আর তিনে থাকা ম্যানসিটির চেয়ে ১৩ পয়েন্ট পিছনে।

চলতি মৌসুমে ম্যানইউয়ের লক্ষ্য শেষ চারে থেকে শেষ করা। তবে ম্যানইউ সেরা চারে নেই বলে কিংবা সিটির চেয়ে পিছিয়ে আছে বলে ওলে গুনার সোলসকায়েরের দলকে ছোট করে দেখার উপায় নেই। লিগ কাপের সেমিফাইনালে তাই ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে সমীহ করছেন পেপ গার্ডিওয়ালা। মার্সিয়াল এবং রাশফোর্ডদের গতিতে ভীত তিনি।

আগামীকাল মঙ্গলবার রাতের সুপার কাপের ম্যাচ নিয়ে ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা বলেন, 'অবশ্যই ওল্ড ট্রাফোর্ডের ম্যাচটি আলাদা হবে। তাদের এমন এক দল যারা মাঠে অনেক গতি নিয়ে খেলে। তারা যখন কাউন্টার অ্যাটাকে খেলে তখন শুধু ইংল্যান্ডের নয় বিশ্বের অন্যতম সেরা ক্লাব হয়ে ওঠে তারা।'

কারাবাও কাপের সেমিফাইনালের এ ম্যাচ নিয়ে সাবেক বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ কোচ গার্দিওয়ালা বলেন, 'উলভসের বিপক্ষে তাদের দল দেখেছি আমি। আমার মতে, তারা ঘরের মাঠের ম্যাচটি জিততে মুখিয়ে থাকবে। তবে সেমিফাইনাল দুই লেগের খেলা। আমাদের লক্ষ্য ওল্ড ট্রাফোর্ডে ভালো খেলা এবং পরের লেগে ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে ভালো ফল নিয়ে মাঠ ছাড়া।'

স্প্যানিশ এই কোচের লক্ষ্য ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে যতসম্ভব কম ভুল করা। তার মতে, রেডসরা সুযোগ পেলেই একটা, দুইটা, তিনটা কিংবা আরও বেশি পাল্টা আক্রমণ করবে। তার শিষ্যদের তাই ভুল কম করে খেলতে হবে। তাছাড়া ম্যানইউয়ের আক্রমণের তিন তারকা রাশফোর্ড, মার্সিয়াল এবং জেমস ইউরোপের অন্যতম সেরা আক্রমণ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

×