ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

কুতিনহোর পায়ে পুরনো জাদু

কুতিনহোর পায়ে পুরনো জাদু
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১৪:১০ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১৪:১০

লিভারপুলের জ্বলন্ত ফিলিপে কুতিনহো, বার্সেলোনায় কঙ্কাল। খয়ে যাওয়া, হারিয়ে, ফুরিয়ে যেতে বসা সেই কুতিনহোর পায়ে ছন্দ ফিরেছে। সাবেক সতীর্থ স্টিফেন জেরার্ডের কোচিং দর্শনে অ্যাস্টন ভিলার জার্সিতে দুর্দান্ত রূপে ফিরেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

শনিবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে দারুণ এক গোল করেছেন কুতিনহো। জটলার মধ্যে প্রতিপক্ষকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দিয়েছেন তিনি। অন্য ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস লুইসকে দিয়ে দারুণ এক গোলও করিয়েছেন।

তার জাদুতে অ্যাস্টন ভিলা ৪-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে। ম্যাচের ৯ মিনিটে ওয়াটকিন গোল করে দলকে এগিয়ে নেন। ৪৪ মিনিটে দ্বিতীয় গোল করেন ডগলাস লুইস। এরপর ৫২ মিনিটে জালে বড় জড়িয়ে দেন কুতিনহো। দুই মিনিট পরে ডিয়াগো ইনগিস গোল করে দলকে বড় জয় এনে দেন।

পজিশন ধরে খেলা কুতিনহো হ্যাটট্রিকও পেতে পারতেন। ফাঁকায় তার নেওয়া শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ব্রাজিলিয়ান তারকা সহজ এক সুযোগ মিস করেছেন। গোলবারের বাইরে দিয়ে গেছে তার জোরাল দুই শট। শীতকালীন দলবদলের মৌসুমে ভিলা পার্কে এসে তিনি ৬ ম্যাচে তিন গোল করেছেন, সহায়তা দিয়েছেন তিন গোলে।

আরও পড়ুন

×