ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মুশফিকদের ১৭১ রানের চ্যালেঞ্জ দিল রাজশাহী

মুশফিকদের ১৭১ রানের চ্যালেঞ্জ দিল রাজশাহী
×

ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০৮:৪৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ | ১০:২৫

রাজশাহী এবং খুলনা এক জায়গাতে এসে এক বিন্দুতে মিলেছে। বিপিএলের শিরোপা জেতা হয়নি আগে। শেষ হাসি হাসলে তাই প্রথমবার শিরোপা উঠবে একদলের হাতে। আগে একবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি রয়্যালসের। সেই আক্ষেপ মেটানোর ম্যাচে ১৭০ রান তুলেছে আন্দ্রে রাসেলের দল।

ওদিকে প্রথমবার বিপিএলের ফাইনালে উঠেছে খুলনা। আর টাইগার্সের মতোই প্রথম বিপিএলের শিরোপা ছুঁয়ে দেখতে চান মুশফিক। বিপিএলে তিনি দুটি লক্ষ্য নিয়ে নেমেছিলেন। সেঞ্চুরি করা এবং শিরোপা জেতা। সেঞ্চুরির দু-দু'টি সুযোগ হাত ছাড়া হয়েছে তার। এবার শিরোপাটা হারাতে চান না বিপিএলের সর্বোচ্চ রানের মালিক মুশফিক। আর সেটা পূরণ করতে হলে খুলনা টাইগার্সকে করতে হবে ১৭১ রান।

ফাইনালের ম্যাচে টস মুশফিকের পক্ষে যায়। শিশির ভেজা উইকেটে টস জিতে তাই পরে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। দলের বোলিংটাও শুরুতে খারাপ হয়নি। সেভাবে উইকেট নিতে না পারলেও রাজশাহীর রানের চাকা থামিয়ে রাখেন তারা। তবে শেষ দিকে আন্দ্রে রাসেল এবং মোহাম্মদ নওয়াজ দারুণ এক ঝড় দেখিয়ে লড়াই করার মতো পুঁজি এনে দেন দলকে।

রাজশাহীর টপ অর্ডারের অন্যতম ভরসা আফিফ এ ম্যাচেও শুরুতেই ফিরে যান। তিনি করেন ১০ রান। তবে লিটন দাস তিনে নামা ইরফান শক্কুরকে নিয়ে দলের রানের ভিত গড়ে দেন। লিটন করেন ২৮ বলে ২৫ রান। তবে শক্কুর ৩৫ বলে দুই ছক্কা ও ছয় চারে ৫২ রান করে ফেরেন। দলের রান বাড়ানোর দায়িত্ব পাওয়া মালিক ১৩ বলে মাত্র ৯ করে সাজঘরে ফেরেন।

শেষ দিকে তাই রান বাড়ানোর দায়িত্ব পড়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে দুর্দান্ত এক ম্যাচ জয়ী ইনিংস খেলা রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেলের ওপর। তিনি ১৬ বলে ৩ ছয়ে ২৭ রান করেন। তবে তার সঙ্গে থাকা মোহাম্মদ নওরাজ বড় ঝড়টা তোলেন। তিনি ২০ বলে ছয় চার ও দুই ছক্কায় ৪১ রান করেন। খুলনার হয়ে দুই উইকেট নেন মোহাম্মদ আমির। একটি করে উইকেট পান ফ্রাইলিংক ও শহিদুল ইসলাম।

আরও পড়ুন

×