ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কপিলের রেকর্ড ভাঙলেন অশ্বিন

কপিলের রেকর্ড ভাঙলেন অশ্বিন
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ০৪:৫৫ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ০৪:৫৫

জাতীয় দলে জায়গা হারাতে বসেছিলেন রবিশচন্দন অশ্বিন। ফিরে এসে বল হাতে দারুণ ছন্দে আছেন ডানহাতি এই অফ স্পিনার। শ্রীলংকার বিপক্ষে দারুণ বোলিং করে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের রেকর্ড ভেঙেছেন তিনি।

টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া ক্রিকেটার এখন অশ্বিন। ভারতীয়দের মধ্যে টেস্টে তার ওপরে আছেন কেবল অনিল কুম্বলে। এছাড়া টেস্টে উইকেট নেওয়ার হিসেবে সেরা দশের কাতারে ঢুকেছেন ৩৫ বছর বয়সী এই স্পিনার।

লম্বা সংস্করণের ক্রিকেটে অশ্বিনের উইকেট ৪৩৫টি। কপিল দেবের উইকেট ৪৩৪টি। অনিল কুম্বলের উইকেট ৬১৯টি। চারিথা আশালঙ্কার উইকেট নিতেই অশ্বিন ছাড়িয়ে গেছেন কিংবদন্তি কপিল দেবকে।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক লংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ ম্যাচ খেলে ৮০০ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শেন ওয়ার্নের। তিনি ম্যাচ খেলেছেন ১৪৫টি। তৃতীয় সর্বোচ্চ উইকেট জেমস অ্যান্ডারসনের ৬৪০টি।

আরও পড়ুন

×